3 Answers

নিয়মিত খাওয়া দাওয়া করেন। আর আপনি চাইলে Alfalfa Q মেডিসিন টি খেতে পারেন।হোমিওপ্যাথিক। আশা করি উপকার পাবেন।

3582 views Answered

এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। কারণ লম্বা হওয়াটা কঠিন কিন্তু মোটা হওয়াটা খুবই সহজ। শুধু কিছু নিয়ম মেনে চললেই হবে। 

মোটা হওয়ার ক্ষেত্রে সবচেয়ে জরুরি হচ্ছে খাওয়া। দ্বিতীয়ত ঘুম এবং তারপর ব্যায়াম।
১. খাবারের পরিমান বাড়ান। খাবারের পরিমান বাড়ানো বলতে একবার বসে এক গাদা খেয়ে আরেক বেলার খাবার বাদ দেওয়া নয়। দৈনিক ৩ বেলার কম খাওয়া যাবেনা। আর আপনি স্বাভাবিকভাবে যে পরিমান খেয়ে থাকেন, তার ৪ ভাগের ১ ভাগ খাবার বৃদ্ধি করুন। 
২. সকালে আধা কাপ ছোলা, বাদাম, কিসমিস খান। 
৩. প্রচুর পরিমানে শাকসবজি খান। 
৪. অল্প অল্প করে বার বার খান। 
৫. খাদ্য তালিকায় ডুবো তেলের ভাজা খাবার রাখুন। সাথে রাখুন প্রচুর তাজা শাকসবজির সালাদ। 
৬. রাতে ঘুমাবার ১৫ মিনিট আগে দুধ ও মধু খান। 
৭. খাদ্য তালিকায় কিছু বিশেষ খাবার যোগ করুন। আপনার নিয়মিত খাবারের সাথে একটু বিশেষ উচ্চ ক্যালরি যুক্ত খাবার যোগ করতে হবে, তা না হলে ওজন বাড়বে কেন? হাই প্রেসার না থাকলে এগুলো খেতে পারেনঃ ঘি, মাখন, ডিম, চিজ, গরু মাংস/ছাগলের মাংস, আলু ভাজা, আলুর তৈরি খাবার, মিষ্টি জাতীয় খাবার, চকলেট, মেয়নেজ ইত্যাদি। 
৮. দৈনিক কমপক্ষে ৮ ঘণ্টা ঘুমানো জরুরি। যদি আপনি না ঘুমান, তাহলে আপনার শরীর বেশি ক্যালরি ধরে রাখতে পারবেনা। 
৯. নিয়মিত খেলা-ধুলা করুন, সাইকেল চালান, বুকডাউন দিতে পারেন ১০-২০ টা। তবে এসব ব্যায়াম এই বয়সে বেশি করা ঠিক হবেনা। 
১০. বদভ্যাস থাকলে তা ত্যাগ করুন। 
উপরের নিয়ম অনুযায়ী চললে মোটা হতে বেশি দিন লাগবেনা। তবুও যদি মোটা না হন, তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন। 
3582 views Answered
Dr Md Billal Hossain
ভিডিও কল এ রোগী দেখার সময়ঃ-
প্রতি দিন সকাল ৯টা থেকে দুপুর ১ টা ও বিকাল ৪ টা থেকে রাত ১২ টা চেম্বার এ রোগী দেখার সময়ঃ- .

১ দেড় মাসের মধ্যে মোটা হওয়া সম্ভাব না। নিয়মিত পুষ্টিকার খাবার খান শরির ফিট এবং মোটা হবেন। দ্রুত মোটা হওয়ার যে হারবাল ঔষধ পাওয়া যায় তা সেবনের ফলে হার্ড কিডনি লিভার ড্যামেজ হয়ে যেতে পারে।

3582 views Answered

Related Questions

Next steps