হঠাৎ করেই অস্বাভাবিক গ্যাস করতেছিল পেটে আর পেটের দেয়ালে গুতা দিচ্ছিলো এবং পেটের ডান দিকে ব্যাথা করতেছিল?
3 Answers
আসসালামু আলাইকুম। আপনি অতিরিক্ত গ্যাস জনিত সমস্যাতে ভুগছেন। আপনি এক জন হোমিও ডাক্তার এর পরামর্শ নিন ইন শা আল্লাহ্ ঠিক হয়ে যাবে।
Num Vom হবে না । ওটা Nux Vom হবে। আপনি নাক্স মাদার সেবন করছেন। নাক্স মাদার বেশী সেবন করলে উপকারের থেকে বেশী ক্ষতি হবে। তাই নাক্স 30 বা 200 সেবন করুন। আর চেলিডোনিয়াম মাদার ১০ ফোটা করে ৪বার সেব্য। আর এতে সমাধান না হলে হোমিও ডাক্তারের পরমর্শ নিন। অথবা আমাকে ফেসবুক ইনবক্স করুন।
ধুর মিয়া! 26 বছর কি ভেঙ্গে পড়ার সময়? বুকে সাহস রাখুন। গ্যাসট্রিকে এখন বেশিরভাগ মানুষই কম বেশি আক্রান্ত। ভেঙ্গে না পড়ে সমস্যার সমাধান করতে হবে। প্রথম কথা হল ওষুধ দিয়ে যেহেতু কাজ হচ্ছে না আপাতত এগুলো বাদ দিন। আপনার হজমশক্তি দূর্বল। তাই পেট পরিষ্কার হচ্ছে না। এর জন্য আপনাকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আর সম্ভব হলে সকালে তোকমা অথবা ইসবগুল খেতে হবে। পানিতে মিশিয়ে সাথে সাথে খাবেন। এসব বস্তু আপনার পেটে গিয়ে ফুলবে। আর মলত্যাগের সময় সমস্ত বর্জ্য পদার্থ নিয়ে বের হবে। বাজারে পেট পরিষ্কার করার এমন কোন ওষুধ নেই যেটা তোকমা অথবা ইসবগুল ভূষির সমকক্ষ। ইসবগুল কিনবেন স্বাভাবিক টা। কোন ক্যামিকেল রং বা মিষ্টি যুক্তটা কিনবেন না। আর আপনিও কোন চিনি মেশাবেন না। কারণ চিনিটা খুব একটা ভাল জিনিস না। ভাজা পোড়া খাবারের ব্যাপারে কিছু বলতে চাই না। কারণ আপনি জানেন এটা খেলে কি হয় আর না খেলে কি হয়। সমস্যা যেহেতু বেশি তাই খাবার 1 ঘন্টা আগেই পানি খেয়ে নিবেন। খাবার সময় শুধুমাত্র গলায় আটকে না গেলে পানি পান করবেন না। খাবার খাবেন ধীরে ধীরে চিবিয়ে। খাবার 1 ঘন্টা পর পানি খাবেন। এটা আমার Request. কারণ পানি খেলে তা খাদ্য হজম করার এসিডের সাথে মিশে সেটাকে দূর্বল করে ফেলে। আর এতে হজম প্রক্রিয়া ব্যাহত হয়। খালিপেটে কাচা রসুন চিবিয়ে খেতে পারেন। বড় এক কোয়া রসুন পানির সাথে চিবিয়ে খেলেই হবে। আশা করি মাস খানিকের মধ্যে আপনি স্বাভাবিক অবস্থায় ফিরবেন। ধন্যবাদ।