ব্যবস্থা নেওয়া উচিত নয় কী?
3 Answers
বানান ভুলের বিষয়টি বলতে পারেন কিন্তু ১০০% বাংলা ব্যাবহার করা প্রায় অসম্ভব আমাদের জন্য। তবে এটা বলাযায় যে, যথাসাধ্য বাংলা ব্যবহার করাতে হবে। নাম ইংরেজিতে না লিখে বাংলায় লিখতে হবে।
যারা এই সাইটে যেকোন প্রশ্নের উত্তর দেওয়ার সময় ইংরেজি শব্দ ব্যবহার করে বা যেকোন প্রশ্ন জিজ্ঞাসা করার সময় ইংরেজি শব্দ ব্যবহার করে, তাদের বিরুদ্ধে যেকোন প্রকার ব্যবস্থা নেওয়া উচিত।এবং যারা এই সাইটে তাদের সদস্য নাম ইংরেজিতে ব্যবহার করছেন,তাদের উচিত ইংরেজি ব্যবহার না করে বাংলা শব্দ ব্যবহার করা। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। বাংলা ভাষার জন্য আমাদের যুদ্ধ করতে হয়েছে।তারপর ও আমরা বাংলা ভাষাকে ভুলে গিয়ে ইংরেজি ভাষা ব্যবহার করছি।এটা উচিত নয়।
ভাইরে আমার আর আপনার প্রাণের ভাষা বাংলা। ভাষাটি অন্য 10 টা ভাষার চাইতে কোন অংশে কম না। বরং সমৃদ্ধ বলা যায়। কেন জানেন? কারণ এই ভাষা অসংখ্য ভাষার শব্দ গ্রহণ করেছে। তাই মনের ভাব আমরা সহজেই প্রকাশ করতে পারি অত্যন্ত সাবলীল ভাবে। সারাদিন আমরা যেসব বাংলা মনে করে বলি তার কয়টা শব্দ সত্যি সত্যি বাংলা তা ভেবছেন কখনো? চেয়ার টেবিল অফিস ফাইল মোবাইল কম্পিউটার ক্যালকুলেটর বাস ট্রাক লঞ্চ ট্রেন কোন শব্দটাকে আপনি বাংলায় বলেন? ভাষাকে আপন গতিতে ছারুন। এটা নিজেই শব্দ নিবে শব্দ বানাবে দরকার পড়লে ত্যাগ করবে। 16 কোটি মানুষের মধ্যে 16 হাজার মানুষও জানে না আজ বাংলা কোন মাসের কয় তারিখ। কেন জানেনা? কারণ ব্যবহার নেই। কেন নেই? কারণ সারাবিশ্বের সাথে আমাদের তাল মেলাতে হয়। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ইংরেজিতে রচিত হয়েছিল। সেটা জানেন? কাজেই বাংলা ভাষার সাথে সাথে ইংরেজী চলে আসলে আমি কোন ক্ষতি দেখিনা। তবে হ্যা। নিজের ভাষা আমাদের জানতে হবে। কিন্ত পৃথিবীর সব কিছু আমি বা আপনি প্রাচীন কাল হতে চলে আসা বাংলায় বুঝতে পারবনা। আর তারপরেও যদি মনে হয় আমি বা অন্যরা যা বলেছেন সেটা ভুল তাহলে হাতের মোবাইল অথবা কম্পিউটারটি রেখে দিন। 100% বাংলাদেশে বানানে হয়েছে এমন মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে বিস্ময়ে লেখালেখি করুন। তাহলে আমরা আপনার বক্তব্য মেনে নিব। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy