কেউ HIV রোগে অাক্রান্ত হলে কি সে অার বাচবে না? এ থেকে চিকিৎসার মধ্যমে কি তাকে সুস্থ করে গড়ে তোলা যাবেনা? এবং HIV রোগের লক্ষনগুলো শরীরে কিভাবে লক্ষ করা বা চিহ্নিত করা যায়? 

বি:দ্র: দয়া করে প্রকৃত উত্তর প্রদান করবেন, জানা না থাকলে উত্তর দেয়ার প্রয়োজন নেই, কিন্তু কেউ অনুমানের উপর উত্তর দিবেন না।
2606 views

1 Answers

এইচআইভি দেহে সংক্রমণের পর এটি দেহের সব রোগ প্রতিরোধ ক্ষমতা বন্ধ করে দেয়। যার ফলে ক্যান্সারসহ আরো কঠিন রোগে মানুষ আক্রান্ত হয়ে পড়ে।

এটিকে কমানো সম্ভব হলেও দূর করা সম্ভব নয়। যদিও এইচআইভি থেকে এইডস হতে অনেক বছর সময় লেগে যায়। এর একটি ঔষধ আছে। নাম হলো 'নেভিরাপিন'। এটাই একমাত্র পথ।

এটি কোনো রোগ নয়, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব। এতে নির্দিষ্ট কোনো রোগ হয় না। অনেক রকমের কঠিন রোগ হয়। তাই নির্দিষ্ট লক্ষণ বলা সম্ভব নয়। সুপ্ত অবস্থায় কিছু লক্ষণ দেখা যায়। রক্ত পরীক্ষার মাধ্যমেই এটি ধরা পড়ে।

এ পর্যন্ত এইডস হলে তা থেকে নির্মূল কেউ পায়নি। মূলত সংক্রমণের ফলেই বর্তমানে বিশ্বব্যাপী মানুষ এতে আক্রান্ত। তা সতর্ক থাকলে হবে। 


সূত্র

2606 views