2 Answers

কুরআন হাদীস এর নিয়মে দেশ পরিচালনা করলে দেশে অশান্তির সম্ভবনা থাকে খুব কম।

2592 views Answered

কুরআন সুন্নাহভিত্তিক সমাজ গঠন না করার পরিণাম আমাদের সামনে দৃশ্যমান। আমাদের সমাজ ব্যবস্থার সঙ্কট ও জটিলতার বিষয়টি কারো অজানা নয়। মারামারি, হানাহানি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, জুলুম নির্যাতন, খুন ধর্ষণ, হত্যা লুণ্ঠন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে যেসব অরাজকতা বিদ্যমান তার সবই আমাদের সমাজ ব্যবস্থার অসঙ্গিতর আবশ্যিক পরিণতি। সমাজকে যদি কুরআন সুন্নাহর ইনসাফভিত্তিক আদলে ঢেলে সাজানো যেত তাহলে সামাজিক এ অবক্ষয় ও অরাজকতা আমাদের দেখতে হতো না। সুতরাং দেশের সর্ব অঙ্গন থেকে অরাজকতা ও অবক্ষয় দূরী করণের জন্য কুরআন সুন্নাহভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা অবশ্যিক জরুরী।

2592 views Answered

Next steps