উপযুক্ত পরামর্শ চাই?

আমার নাম তাহান রানা (ছদ্মনাম)। আমার  বয়স ২৫ বছর। আমরা দুই ভাই বোন। বোন আমার চেয়ে বড়। আমার জন্মের পর আমার বাবা মা মারা যান। আমার বাবার পাঁচ ভাই চার বোন। বাবা মার মৃত্যুর পর আমাকে আমার কাকা ঢাকায় নিয়ে যান। তার কোন সন্তানাদি না হওয়ায় আমাকে নিজের ছেলের মত লালন পালন করেন। তাদেরকে আমি আব্বু আম্মু ডাকি এখন। আর আমার বোন গ্রামে ছোট চাচার নিকট বড় হয়। আমার আব্বুর চাকরীর জন্য আমার আর চাকরীর সম্পত্তি আমার ছোট চাচা নিকট ছিল। এখন আব্বুর চাকরী শেষ হওয়াতে আমরা গ্রামে এসে আমাদের প্রাপ্য সম্পত্তির ভাগ চাইলে তারা বেশী নিয়ে কম কম করে বুঝিয়ে দেয়। এখন বাড়ীর সবাই একজোট হয়েছেন। আমার বড় বোন ও তাদের সাথে যোগ  দিয়েছেন। এদিকে আমি ও আমার আব্বু তাদের সবার বিরুদ্ধে পেরে ওঠি না। বর্তমান পরিস্থিতি এমন হয়েছে যে, আমাদের সম্পত্তি ভোগ করা তাদের মুখ্য বিষয়। এই সম্পত্তি ভোগ করার জন্য আমাদের ক্ষুন করতে তারা দ্বিধা বোধ করবে না। তাই তারা সবসময় আমাদের মারার হুমকি দেয়। আর আমার জেঠাত ভাই হল একজন কবিরাজ। আমাদেরকে যাদু টোনা করে মেরে ফেলা তার জন্য কোন বিষয় না।  এমতাবস্থায় আমাদের কী কী করণীয় আছে? আর আমি চাই আমার  মৃত্যুর পর যাতে এই জালেমরা সম্পত্তি ভোগ করতে না পারে।এজন্য আমি কি কি করতে পারি? আর আমার সম্পত্তির  অংশ  কি আমার আব্বু ও আম্মুর নামে উইল করতে পারব নাকি জানাবেন প্লিজ। আপনারা দয়া করে উপযুক্ত পরামর্শ দিয়ে আমাদের জীবন পথকে সুগম করে দিবেন প্লিজ।
2517 views

1 Answers

আপনি থানায় একটা জিডি করে রাখেন। আর একটা ভাল উকিলের সাথে পরামর্শ করে তাদের বিরুদ্ধে মামলাও করতে পারেন। আর একটা কথা মাথায় রাখবেন রাখে আল্লাহ মারে কে? ধৈর্যের সাথে কাজ করুন। আর ওদের সাথে ভাল ব্যবহার করুন। তাদের না জানিয়েই থানায় জিডি এবং উকিলের সাথে পরামর্শ করবেন। দেখেন কি হয়? আর ধর্মের কাজ করুন সৃষ্টিকর্তাকে ডাকুন। ধন্যবাদ

2517 views Answered

Related Questions

Next steps