ca বা bba কোনটা ভাল?
আমি সি এ পড়তে চাই ssc gpa 3.79
hsc দিব আমি কি তা হলে পাড়ব পড়তে
ca পড়ার কিসে জব পাবো?
2947 views
1 Answers
এইচএসসির পরে সিএ পড়তে হলে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষা মিলিয়ে যেকোন একটিতে জিপিএ 5 সহ সর্বমোট 9 পয়েন্ট পেলেই কেবল আপনি সিএ বা চার্টার্ড একাউন্টেন্সিতে ভর্তি হতে পারবেন ।
আপনার এসএসসির পয়েন্ট যেহেতু কম সেহেতু আপনি এইচএসসির পর সিএ তে ভর্তি হতে পারবেন না । তবে স্নাতক সম্পন্ন করার পরও সুযোগ রয়েছে ।
আপনি জিজ্ঞেস করেছেন যে, সিএ ভালো নাকি বিবিএ ?
আসলে সিএ এবং বিবিএ মূলত ভিন্ন ধর্মী দুইটা স্টাডি সেকশন । ভালোভাবে লেখাপড়া করে ভালো রেজাল্ট করতে পারলে যেকোন সেকশন থেকেই ভালো করা সম্ভব । তবে সিএ তে ভালোভাবে কোর্স শেষ করলে চাকুরির সুযোগ পাওয়া যায় তাড়াতাড়ি এবং বেতনও থাকে হ্যান্ডসাম । বাংলাদেশের ফার্ম গুলোতে সিএ সম্পন্ন ব্যাক্তির চাহিদা অনেক ।
2947 views
Answered