1 Answers
যেসব ক্ষেত্রে বেকিং সোডা ব্যবহৃত হয়। ***কাপড় ধোয়ার ক্ষেত্রে : কাপড় ধোয়ার সময় ডিটারজেন্টের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ব্যবহার করলে যা যা উপকার হয় : ১. কাপড় নরম করে এবং ঘামের গন্ধ দূর করে। ২. কাপড়ের হলদে ভাব দূর করে। ৩. শার্টের কলার ও হাতা থেকে ময়লা দূর করে। ৪. যেকোনো ধরনের ফলের রসের দাগ দূর করে। ৫. তেলের দাগ দূর করে। ৬. কালির দাগ দূর করে। **রান্নাঘর পরিষ্কারের ক্ষেত্রে : রান্নাঘর পরিষ্কার করতে এবং রান্নাঘরের আসবাব ঝকঝক রাখতে বেকিং সোডার বিকল্প নেই। ১. মাইক্রোওয়েভ পরিষ্কার করে সহজে। ২. চুলা ও কাঠের আসবাব থেকে তেলের দাগ দূর করে। ৩. কাটিং বোর্ডের জীবাণু দূর করে। ৪. রান্নাঘরের কাচ ও কেবিনেট পরিষ্কার করে। ৫. চা ও কফির দাগ দূর করে। ৬. ফল ও সবজির কীটনাশক দূর করে। ৭. ফ্রিজ পরিষ্কার ও জীবাণুমুক্ত করে। ৮. বাসন-কোসন ঝকঝকে করে। ৯. রান্নাঘরে খাবারের গন্ধ দূর করে। ১০. বাসন-কোসন থেকে খাবারের দাগ দূর করে। ***ঘর পরিষ্কারের ক্ষেত্রে : ঘর পরিষ্কার ও দাগমুক্ত রাখে বেকিং সোডা। এমনকি যেকোনো গন্ধও দূর করে এই উপাদন। ১. ঘরের মেঝে ও টয়লেট পরিষ্কার করতে সাহায্য করে। ২. কাঠের আসবাবের যেকোনো দাগ দূর করে। ৩. পাইপের দুর্গন্ধ দূর করে। ৪. মেটালের জিনিস ঝকঝক করে। ৫. ছুরি ও চামচের মরিচা দূর করে। ***দাঁতের যত্নের ক্ষেত্রে : দাঁতের যেকোনো সমস্যা সমাধানে বেকিং সোডা বেশ কার্যকর। ১. দাঁতের হলদে ভাব ও কালো দাগ দূর করে। ২. মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। ৩. দাঁতের শিরশির ভাব দূর করে। ***শরীরের যত্নের ক্ষেত্রে : ত্বক ও চুলের সৌন্দর্য রক্ষায় এবং বিভিন্ন সমস্যা সমাধানে বেকিং সোডা নিয়মিত ব্যবহার করুন। ১. শেভের পর ত্বকের চুলকানি দূর করে। ২. ব্রণ ও ব্ল্যাকহেডস দূর করে। এটি ত্বক ও শরীরের স্ক্রাব হিসেবেও কাজ করে। ৩. ত্বকের দূষিত পদার্থ দূর করে। ৪. শ্যাম্পু ছাড়াই চুল পরিষ্কার করে। ৫. মাথার ত্বকের খুশকি দূর করে। ৬. বগলের কালো দাগ দূর করে। # তথ্যসুত্র Ntv news