তালাকের জ্যনে দোয়া করা?
কোন নেক উদ্দেশে কারো তালাকের জন্য কি আল্লাহ্র কাছে দোয়া করা যাবে কি? যা তালাকের থেকেও মারাত্বক। জানাবেন দয়া করে।
2 Answers
তালাকের জন্য কোন নিদৃষ্ট দোয়া নাই। যদি স্ত্রী শরিয়তের বিধি বিধান অমান্য করে আর তা আপনি নিয়ন্ত্রনে রাখতে না পারেন তখন তালাক বৈধ ও জায়েজ। তালাকের ব্যাপারে
মহান আল্লাহ বলেন,
﴿يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ وَأَحْصُوا الْعِدَّةَ وَاتَّقُوا اللهَ رَبَّكُمْ لا تُخْرِجُوهُنَّ مِنْ بُيُوتِهِنَّ وَلا يَخْرُجْنَ إِلاَّ أَنْ يَأْتِينَ بِفَاحِشَةٍ مُبَيِّنَةٍ وَتِلْكَ حُدُودُ اللهِ وَمَنْ يَتَعَدَّ حُدُودَ اللهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ لا تَدْرِي لَعَلَّ اللهَ يُحْدِثُ بَعْدَ ذَلِكَ أَمْراً﴾
‘‘হে নবী! তোমরা যখন তোমাদের স্ত্রীদেরকে তালাক দিতে ইচ্ছা কর তখন ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে তালাক দিও, ইদ্দতের হিসাব রেখো এবং তোমাদের প্রতিপালককে ভয় করো। তোমরা ওদেরকে সবগৃহ হতে বের করো না এবং ওরাও যেন সে ঘর হতে বের না হয়; যদি না ওরা লিপ্ত হয় স্পষ্ট অশ্লীলতায়। এ হল আল্লাহর বিধান, যে আল্লাহর বিধান লঙ্ঘন করে, সে নিজেরই উপর অত্যাচার করে। তুমি জান না, হয়তো আল্লাহ এরপর কোন উপায় বের করে দেবেন।
বৈধ কাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো তালাক। এ তালাকের জন্য যে উদ্দেশ্য গ্রহণ করা হবে তা কখনো নেক বা ভালো হতে পারে না। সারকথা কোনো উদ্দেশ্যেই তালাকের জন্য দুআ করা যাবে না। তালাক দেয়াটা হলো স্বামীর ব্যাপার। এ ক্ষেত্রে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ করা উচিত নয়। স্বামী একান্ত বাধ্য হলে শরীয়তসম্মত পন্থায় স্ত্রীকে তালাক দিতে পারবে। তদ্রূপ স্ত্রী নির্যাতিত হলে স্বামীর নিকট তালাক চাইতে পারবে। তদ্রূপ তালাকের জন্য দুআও করতে পারবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy