1 Answers
প্রতিকারঃ * ভাল মৌখিক এবং দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে হবে। * মুখের মধ্যে কোনো ফুস্কুড়ি হলে অবহেলা না করে অবিলম্বে আপনার চিকিত্সক সঙ্গে পরামর্শ করুন। * চিনি, চিনির তৈরি খাবার—যেমন মিষ্টি, চকলেট, জুস, কোমল পানীয় ইত্যাদি বেশি খাওয়া ঠিক নয়। আঠালো চকলেট আরও ক্ষতিকর। * প্রতিদিন লবণ-পানি দিয়ে কুলি করার অভ্যাস ভালো। * প্রতিদিন দুবার অন্তত দুই মিনিট ধরে দাঁত ব্রাশ করবেন। * পুষ্টিকর খাবার, ভিটামিন, খনিজ ও প্রাকৃতিক সম্পূরক খাবার এবং সবুজ শাক-সবজি খেতে হবে। * পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে ( প্রতি দিন কমপক্ষে ১০ গ্লাস )। * গ্যাস্ট্রিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে। * ডাক্তারের পরামর্শ ছাড়া উচ্চ মাত্রায় ওষুধ খাওয়া যাবে না। * ইতিবাচক মনোভাব এবং নিয়মিত ব্যায়াম সবার জন্যেই উপকারী। * অতিরিক্ত ঝাল এড়িয়ে চলা।