আমি ৯ম শ্রেনীতে মানবিক শাখায় পড়ি আমাকে একটি দৈনন্দিন জীবনে রুটিন তৈরি করে দিন?
আমি সকাল সাড়ে ৫টায় ঘুম থেকে উঠি এবং সকাল ৭.৩০ মিনিটে স্কুলে যাই ও বিকাল ৩ঃ ৩০ মিনিটে স্কুল ছুটি হয় এবং আমি রাত ১১ টায় ঘুমাতে যাই
আমাকে ভোর সকাল থেকে রাত ১১ পর্যন্ত সুন্দর করে রুটিন তৈরি করে দিন বক্স করে
6 Answers
আপনি প্রতিদিন ভোর ৫ টা তে উঠবেন এবং ফজর এর আযান দিলে মসজিদে যেয়ে নামায আদায় করে এসে পড়ত্র বসবেন। কিছু ক্ষন পড়ার পর যখন ৭.০০ বাজবে তখন পড়া শেষ করবেন এবং স্কুল যাওয়ার জন্য তৈরী হবেন। চেষ্টা করবেন স্কুলে যোহর এর নামায আদায় করতে। তার পর ৩.৩০ এ বাসায় এসে ফ্রেস হবেন খাবার খাবেন। এবং আসর এর নামায আদায় করবেন। এবং বিকেলে ১ ঘন্টা পড়তে বসবেন। এবং ৩০ মি. এর জন্য বাহিরে যাবেন একটু হাটাহাটি করবেন। যখন মাগরিব এর আযান দিবে মসজিদে যেয়ে নামায আদায় করে এসে একটু চা খাবেন এবং পড়তে বসবেন। এক টাননা এশার আযান পর্যন্ত পড়বেন। এশার আযান দিলে মসজিদে যেয়ে নামায আদায় করে এসে রাতের খাবার খেয়ে নিবেন। এবং পড়া শুরু করবেন এক টাকা ১২.৩০মি. পর্যন্ত এবং ১.০০ মধ্যে ঘুমিয়ে পড়বেন বাজে কাজে সময় নষ্ট করবেন না মনে রাখবেন সময় কারো জন্য বসে / থেমে থাকেনা।
সকাল ৫ টায় উঠে ফ্রেস হয়ে পড়তে বসুন ।৬:৪৫ অবধি পড়ুন,এরপর ব্রেকফাস্ট করে স্কুলে চলে যান । স্কুল থেকে এসে গোছল করে ,খেয়ে ৫ টা অবধি ঘুমান । এরপর ৫:১৫ থেকে ৭ টা অবধি বাংল-ইংরেজি-বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়ুন। একটু বিশ্রাম নিন,সামান্য কিছু নাস্তাও করতে পারেন। ৭:১৫-৯ টা অবধি ICT-ক্যারিয়ার এগুলা পড়ুন,এরপর ডিনার করুন ও টিভি বা গেমস্ এসব করুন । এরপর ১০ টা থেকে ১১ টা এক ঘন্টা গণিত করুন । অতপর ঘুমতে যান ।আশা করি ,উপকার পাবেন।
ধন্যবাদ ।
আমি আপনাকে বলব, আপনার রুটিন আপনি নিজের সুবিধা মত তৈরি করে নিন।।। কারণ, আপনার সুবিধা অসুবিধা আপনার থেকে অন্য কেউ ভালো বুঝবেনা।।। তবে প্রতিদিন ৬/৭ ঘন্টা পড়ালেখা, আর ৭ ঘন্টা ঘুম অবশ্যই রাখবেন!!!! আপনার সফলতা কামনা করি!!!!
ঘুম থেকে ওঠার টাইম ঠিক আছে। উঠে সাড়ে ছয়টা পর্যন্ত কিছু পড়াশুনা করবেন। তবে স্কুল বেশি দূরে হলে দরকার নেই।
স্কুল থেকে এসে ৪ টার পর্যন্ত কিছুটা বিশ্রাম নিবেন। এসময়টা ঘুমাতে পারেন অথবা ভালো কোনো বই পড়ে কাটাতে পারেন।
এরপর বাইরে খেলাধুলা করবেন বা হাঁটাহাটি করবেন।
সাড়ে পাঁচটায় বাসায় এসে হাতমুখ ধুয়ে নাস্তা করবেন।
ছয়টায় পড়তে বসবেন। একটানা নয়টা পর্যন্ত পড়বেন। এরপর সাড়ে নয়টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করবেন।
এখন আপনি সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত পড়াশুনা করতে পারেন বা প্রয়োজন না হলে পরিবারের সাথে সময় কাটাতে পারেন।
এসবের মাঝে নামাজের সময়টা ঠিক করে নিবেন।
আমার মনে হয় আপনার রুটিন আপনার নিজেরই করা উচিৎ হবে ।অন্য কারো রুটিনে আপনার সর্বোচ্চ লাভবান হওয়া সম্ভব না ।তাই আপনার ঘুম,খাওয়া দাওয়া সব কিছু সুবিধামত রুটিন করে পড়াশুনা করুন ।এটা ভালো হবে ।
তবে আপনি দৈনিক ৮ ঘণ্টার উপরে পড়াশুনা করুন ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy