opera mini তে অফলাইলে পড়ার জন্য পেজ সেইভ করলে সেগুলো স্টোরেজের কোথায় জমা হয়?
এবং এগুলো এসডি কার্ডে আনব কিভাবে...?
2653 views
1 Answers
আপনার এন্ড্রয়েডের ডিফল্ট স্টোরেজ যেখানে দেয়া থাকবে সেখানেই অপেরা মিনির সেভ করা পেজ গুলো থাকবে। আপনি দেখুন কার্ড মেমোরি অথবা ফোন মেমোরিতে একটি Android নামের ফোল্ডার আছে। Android ফোল্ডারে Opera mini নামক ফোল্ডার আছে, এবং তার ভেতর files নামক ফোল্ডার আছে। files ফোল্ডারের ভেতরেই সেভ করা পেজ গুলো থাকবে। এখান থেক আপনি cut/ copy করে এগুলো সরাতে পারেন। তবে এই পেজ গুলো নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আর ওপেন হবেনা। ওপেরা মিনি দিয়ে সেভ করা পেজ ওপেরা মিনি থেকেই ওপেন করতে হবে এবং পেজ গুলো স্টোরেজ থেকে সরানোও যাবেনা। অন্য কোন পেজ এখানে এনে রাখলেও তা ওপেরা মিনিতে পাওয়া যাবেনা।
2653 views
Answered