প্রতিটা সময়কে বোরিং লাগে?

ঘুমানো থেকে শুরু করে ঘুম থেকে উঠা ,  খাবার খাওয়া ,  
লেখাপড়া করা ,  নামাজ আদায় করা ,  খেলাধুলা কোন কিছুই ভালোভাবে করতে পারতেছিনা ইদানিং ।  মাথায় শুধু আজেবাঝে চিন্তা আসে । কিভাবে প্রতিটা সময়কে মনের মত করে তোলা যায়।।  যাতে সব কাজ করতে আনন্দ পাই।।।। 
2587 views

1 Answers

আপনার মাথায় কি ধরনের চিন্তা আসে তা আপনি খুলে বলেন নি।এ সমস্যা কাটাতে আপনাকে প্রতিদিন ঘাম ঝরানো পরিমান মেহনত করতে হবে। কেননা যে শরীরে ক্লান্তি আসে না, তার কাছে সকল আনন্দ বিষাদ মনে হতে থাকে। তার পেটে ক্ষুধা আর চোখে ঘুম আসে না। বন্ধুদের হাসি মাখা কথা তার কাছে বিরক্ত লাগে। আর আমার মনে হয় আপনার অধিকাংশ সময় একাকি কাটে। নিজের একাকিত্বকে দূর করুন । ইতিবাচক চিন্তা করুন। ভাল লাগবে ইনশাআল্লাহ।

2587 views Answered

Related Questions

Next steps