তাকে কোন ভাবেই ভুলতে পারবো না, দিন দিন মানুষিক সমস্যা হচ্ছে, কখন কি করি, কাকে কি বলি কিছু ঠিক থাকে না?
2 Answers
আসলে আপনার দ্ধিতীয় বার মেয়েটার সাথে সম্পর্ক স্থাপন করা ঠিক হয়নি। যেহেতু মেয়েটি আপনার মা বাবার অপমানের কারণে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করছে এবং এরই মধ্যে আরেকটা ছেলের সাথে সম্পর্ক স্থাপন করেছে। যদি মেয়েটি সত্যিকার অর্থে আপনাকে ভালবাসতো, তাহলে শত অপমান সত্তেও আপনার সাথে যোগাযোগ অব্যাহত রাখত। কিন্তু সে তা করেনি। মেয়েটির যখন ব্রেকআপ হয়, তখন আপনার মেয়েটিকে প্রপোজ করা উচিত হয়নি। আপনি আবার পুনরায় প্রপোজ করাতে, সে আপনার দুর্বলতা সম্পর্কে ভালো করে বুঝতে পেরেছে। তাই আপনার কাছে অনেকটা দম্ভ করে সে তার অতীত সম্পর্কের কথা ব্যক্ত করেছে। যেখানে মেয়েটির আপনার কাছে অতীত কার্যকলাপের জন্য ক্ষমা চাওয়ার কথা ছিল। তাহলে সার্বিক বিচারে মেয়েটি আপনাকে মন থেকে ভালোবাসেনি। যেখানে মেয়েটি আপনাকে স্রেফ বন্ধু বলে বলে মনে করছে, তাহলে আপনি কেন তাকে জীবন সঙ্গী করতে চাইবেন? যে আপনাকে ভালোবাসবে, তার কাছে আপনার ভালোবসার প্রকাশ করার দরকার হবেনা, বরং দশ মাইল দূর থেকে সে আপনার মনের অবস্থা বুঝতে পারবে। মেয়ে জাতটা মায়াবতী জাত। তারা তাদের মায়ায় পুরুষকে আচ্ছন্ন করে রাখে। আপনাকে সেই মায়া থেকে বের হয়ে কিছুটা তার কাছ দূরে থাকা উচিত। যদিও ভুলাটা খুব কষ্টের তবুও মনের সাথে যুদ্ধ করে আপনার জীবনের মঙ্গলের জন্য তাকে ভুলে যাওয়াই বেটার। মনে রাখবেন যার ভালোবাসার বুঝার ক্ষমতা নেই, তাকে ভালোবাসা বুঝানোর চেষ্টা করা মানে অযথাই নিজেকে অপমান করা।
ভালোবেসে অতি আবেগ আপ্লুত হওয়ায় ঠিক নয় আর কাওকে বেশি ভালবাসি বলতে নেই তাহলে বেশি ভালোবাসা পেয়ে সে শুধু অবহেলা করবে। আপনার দ্ধিতীয় বার মেয়েটার সাথে সম্পর্ক করা ঠিক হয়নি যে প্রেম ভেঙ্গে যায় তা সহজে ঠিক হয়না এইখানে বলতে হয় মেয়েটি আপনাকে ভালোবাসতে পারেনি যে মেয়ে আরোও একটা ছেলে কে ভালোবাসতে পারে সে কীভাবে আপনাকে ভালোবাসে ভাবলেন কী করে এইসব ছলনাময়ী মেয়ে থেকে দূরে থাকুন, এদের কাছে প্রেম হচ্ছে টাইম পাস করা আর কিছুই না!! মেয়েটিকে ভুলে নিজের ক্যারিয়ার গঠন করুন, হতাশ হবেন না শুধু মন কে এটাই বুঝান যে আল্লাহ নিশ্চয়ই এই থেকে ও ভালো কোন মেয়ে আপনার ভাগ্যে রেখেছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy