The application was unable to start correctly (0xc0000005). এই সমস্যা হয়েছে প্রায় এপ্স ওপেন হয়না?
1 Answers
আপনার কম্পিউটারে হ্যাকড্ বা অল্টার্ড কিছু ফাইল আছে। এটি সমাধান করতে কিছুটা টেকিনিক্যাল জ্ঞান থাকা প্রয়োজন।
নিচে একটি সহজ পদ্ধতি উল্লেখ করলাম-
সার্চবারে cmd.exe লিখে সার্চ দিন, Shift চেপে ধরে CMD এপ্লিকেশনটি ওপেন করুন (অথবা অ্যাপ্লিকেশনটির উপর রাইট ক্লিক করে Run as an administrator সিলেক্ট করুন)।
প্রাপ্ত উইন্ডোতে টাইপ করুন BCDEdit, এন্টার চাপুন। আপনার Windows Boot Loader Path যদি xOsload.exe হয় তাহলে আপনাকে BCD থেকে কিছু ফাইল রিমুভ করতে হবে।
NOTE: আপনার উইন্ডোজ অ্যাক্টিভেশন ক্যান্সেল হয়ে যাবে, পুনরায় অ্যাক্টিভ করতে হবে। তাই আগেই নিশ্চিত হয়ে নিন যে আপনার কাছে অ্যাক্টিভেশন কি আছে কি না।
একই পদ্ধতিতে CMD ওপেন করুন, একে একে নিচের কমান্ডগুলো দিয়ে এন্টার চাপুন।
Del D:\Windows\System32\xOsload.exe
Del D:\Windows\System32\xNtKrnl.exe
Del D:\Windows\System32\Drivers\oem-drv64.sys
attrib c:\boot\bcd -h -r -s
ren c:\boot\bcd bcd.old
bootrec /rebuildbcd