অমুসলিমের বাসায় ইফতার করা যাবে?
আমার স্টুডেন্ট (হিন্দু) এর আম্মু আমাকে ইনভাইট করেছে, তার বাসায় যেন ইফতার করি। এখন তার বাসায় ইফতার করা কী যায়েজ হবে???
1 Answers
প্রশ্ন: কোনো অমুসলিম যদি মুসলমানের জন্য ইফতারের আয়োজন করে সেই ইফতার গ্রহণ করা কি যাবে?
.
উত্তর: অমুসলিমদের আয়োজনকৃত ইফতার মুসলমানদের জন্য হালাল হওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে:
১. আয়োজনকারীর উপার্জন হালাল হতে হবে। সুদ, ঘুষ ইত্যাদি অবৈধ পন্থায় উপার্জন হতে পারবে না।
২. এতে তার ধর্মের লাভ বা উপকার থাকতে পারবে না। মুসলমানদেরকে তার ধর্মের প্রতি উদ্বুদ্ধ করতে পারবে না।
৩. ইফতারের দ্রব্যাদি মুসলমানদের জন্য হালাল হতে হবে। মদ, শূকর বা নাপাক কিছু থাকতে পারবে না।
সুতরাং কোনো অমুসলিম যদি 'ইফতার করানো একটা উত্তম কাজ' মনে করে মুসলমানদের জন্য ইফতারের আয়োজন করে আর তার উপার্জন হালাল হয়, তাহলে মুসলমানদের জন্য উক্ত ইফতারে অংশগ্রহণ করা জায়েজ আছে।
.
[সূত্র: ই'লাউস সুনান : ১৪ : ১১২; ইমদাদুল ফাতাওয়া : ২ : ৬৬৪; ফাতাওয়া দারুল উলুম : ৬ : ৩৫৬ ও ৪৯৪; ফাতাওয়া কাসিমিয়া : ১১ : ৪৭৪]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy