প্রাপ্ত বয়স্ক ব্যাক্তির হাম উঠলে করণীয়?

একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির হাম উঠলে ঘরোয়া কোন চিকিৎসা আছে কিনা? হাম একবারের বেশি হয় কিনা। যদি একাধিক বার হয়ে থাকে, তাহলে সেটা ভিন্ন কোনো রোগের উপসর্গ কিনা? হামের দ্রুত ও কার্যকরি চিকিৎসা কি?

2813 views

1 Answers

হাম হলে করণীয়


হাম হলে অবশ্যই চিকিত্সকের কাছে যেতে হবে। চিকিত্সক রোগীকে ভালোভাবে দেখার পর শনাক্ত করতে পারবেন আসলেই হাম হয়েছে কিনা। সাধারণত তিন দিনের চিকিত্সাতেই এই রোগের জ্বর ভালো হয় এবং সাত দিনের মধ্যেই হামে আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। হামে আক্রান্ত রোগীকে নিয়মিত গোসল করাতে হবে। আর একটু পর পর ভেজা তোয়ালে/গামছা বা নরম কাপড় দিয়ে শরীর মুছিয়ে দিতে হবে। রোগীর বেশি জ্বর হলে বমিও হতে পারে। তবে এতে চিন্তিত হওয়ার কারণ নেই। এ ক্ষেত্রে ওষুধ খেতে হবে। তবে কোনো ভাবেই চিকিত্সকের পরামর্শ ছাড়া রোগীকে ওষুধ খাওয়ানো যাবে না।


বিশ্রাম ও পানি


হাম হলে রোগীকে পুরোপুরি বিশ্রামে থাকতে হয়। এ সময় বাসা থেকে বের না হওয়াই ভালো। অবশ্যই প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। আর স্বাভাবিক খাবারদাবারের পাশাপাশি রোগীকে বেশি বেশি তরল খাবারও দিতে হবে।


চিকিত্সা না হলে


সময়মতো চিকিত্সা করানো না হলে হাম থেকে নিউমোনিয়া, কানে ইনফেকশন এমনকি মস্তিষ্কে ম্যালিডাইসিস রোগ হতে পারে। তাই হামের নিরাপদ চিকিত্সা করানো খুবই জরুরি।

2813 views Answered

Related Questions

Next steps