প্রেম বিষয়ক প্রশ্ন, একটু ভেবে চিন্তে উত্তর দিয়েন?
আমার সাথে একটা মেয়ের অনলাইনে যোগাযোগ হয়। এক সময় আমাদের প্রেম হয়ে যায়। মেয়েটাকে আমি কখনো দেখিনি, মেয়েটা আমাকে দেখছে। আমি মেয়েটার ছবি চাইলে সে বলে তার সাথে সরাসরি চট্টগ্রাম দেখা করতে। উল্লেখ্য আমার বাড়ি চাঁদপুর মেয়েটার বাড়ি চট্টগ্রাম। মেয়েটা প্রথমবার আমার প্রেম ব্রেকআপ করে। এর সে নিজেই এসে স্যরি বলে এন্ড ক্ষমা চেয়ে রিলেশন আগের মতো ঠিক করে নেয়। দ্বিতীয় বার যখন আমাদের রিলেশন হয়, আমি অভিনয় শুরু করি। আমার ইচ্ছা ছিল এবার আমিই ব্রেকআপ করবো। কিন্তু আমি ব্যর্থ। আমি মেয়েটিকে মনে হয় সত্যিকারে ভালোবেসে ফেলছি। এখন সমস্যা হচ্ছে, মেয়েটা থাকে টাউনে আমি থাকি গ্রামে। আমাদের দুজনের পছন্দ কোনো ভাবেই মিলে না। তার লাইফ স্টাইল আমার পছন্দ না। আমি এখন কি করতে পারি। প্লিজ সাহায্য করুন!
3 Answers
আপনি এখনো মেয়েকে দেখেননি, দুজনের পছন্দ মেলেনা, তার লাইফস্টাইল আপনার অপছন্দ -এত কিছুর পরও সিদ্ধান্ত নিতে পারছেননা????
ঐটা যে ফেক একাউন্ট নয় তার কি গ্যারান্টি আছে? যদি ফেক নাও হয় তবুও এই সম্পর্ক কক্ষনোই আপনার জন্য সুখের সমাপ্তি বয়ে আনবে বলে মনে হয়না। তাছাড়া অনলাইনে প্রচুর প্রতারক চক্র ওৎ পেতে থাকে, আপনার প্রেমিকা যদি তাদের একজন হয় তাহলেও অবাক হওয়ার কিছু নেই। নির্বোধের মত খোলা সাগরে নিজেকে ভাসিয়ে দিবেননা। পরিচয় ছাড়া অনলাইনে প্রেম করা আর নিজের পায়ে কুড়াল মারা প্রায় একই কথা.....
ভাই মেয়েটিকে আপনি দেখেন নি।তাই কোনোভাবেই আপনি নিশ্চিত হতে পারবেন না যে সে একটি মেয়ে।আর আপনি কি তার সঙ্গে ফোনে কথা বলেছেন??যেহেতু আপনি মেয়েটিকে দেখেন নি তাই মেয়েটাকে দেখার পর আপনার তাকে পছন্দ নাও হতে পারে।আপনি আগে মেয়েটিকে দেখুন।পছন্দ হলে তারপর ভাবেন।আসলে মেয়েটিকে যদি আপনি নায় পছন্দ করতে পারেন তাইলে ভালোবাসবেন কি?? আর ভালোবাসলে তার সবকিছু মেনে নিতেই হবে আপনাকে।আপনাকেই তার মনের মতো হতে হবে।তাহলে দেখবেন সেও আপনার মনের মতো হইছে।
ভাই!আপনি যেটা করেছেন!সেটা সম্পুণ আবেগ থেকে।আবেগের বশে আপনি হয়ত তাকে চাইছেন।কিন্তু বাস্তবতার কাছে এর কোনো ভিত্তি নেই।কারণ,ব্রেক আপ করার পর মেয়েটি আবার ফিরে এসেছে।আপনাকে আর একবার ঠকাতে চায়।তাই আপনি তার সাথে অভিনয় করুন আর সত্যি ভালোবাসুন!মেয়েটি আপনাকে কিন্তু আর একবার ঠকানোর জন্যই এসেছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy