2 Answers

১২ ই রবিউল আওয়াল ৫৭০ খ্রিষ্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সঃ জন্মগ্রহন করেন

3168 views

মহানবী সাঃ এর সঠিক জন্ম তারিখ নেই। কারন সে সম্পর্কে সহীহ হাদিস নেই। সাহাবীদের মধ্যেও সঠিক মত প্রচলিত ছিল না। তাবেয়ীদের মধ্যে কেউ কেউ এ বিষয়ে আলোচনা করেছেন। কারো মতে জন্ম রবিউল আউয়াল মাসে, কারো মতে মহররম মাসে, কারো মতে রমজান মাসে। তাবেয়ীদের মধ্যে রবিউল আউয়াল মাসের ৮ তারিখের মতটি বেশী প্রসিদ্ধ ছিল। কিন্তু বিদাতে মিলাদুন্নবীর কারনে বর্তমানে ১২ তারিখ প্রসিদ্ধ। কিন্তু এ মতটি মাত্র ২-৩ জন প্রসিদ্ধ গ্রহন করেছেন। আবার কেউ রমজান মাসে জন্মের কথা বলেছেন। রমজান মাসের প্রথম দলিলটি হলো নবী সাঃ সর্বোসম্নতভাবে রমজান মাসে নবুয়ত পেয়েছেন। আর তিনি ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন। এ হিসাবে তার জন্ম রমজান মাসেই হওয়ার কথা। আবার কেউ বলেছেন নবী সাঃ পবিত্র হজ্জের দিনগুলিতে গর্ভে এসেছেন। এ হিসেবেও তার জন্ম রমজানেই হওয়ার কথা। আবার এ বিষয়ে সাহাবী আবদুল্লাহ ইবনে উমর রাঃ থেকে একটি হাদিস আছে। যদিও সনদটি সহীহ নয়। তাই এথেকে বোঝা যায় তার জন্ম তারিখ নিশ্চিত আল্লাহ ছাড়া কেউ নন। তবে তিনি সোমবার ও ৫৭০ বা ৫৭১ সালে হাতির বছর জন্মগ্রহন করেন।

3168 views

Related Questions