বিএসসি ইন সিএসই তে পড়তে চাই?

আমি এইচ এস সি (ব্যবসায় শিক্ষা) ২য় বর্ষের একজন ছাত্র, আমি লেখা-পড়ার পাশাপাশি একটা চাকরি করি। আমার স্বপ্ন ছিলো কম্পিউটার নিয়ে স্টাডি করার, কিন্তু পারিবারিক সমস্যার কারনে ৮ম শ্রেণী থেকেই চাকরি করছি। তাই সায়েন্স নিয়ে পড়তে পারিনি আর আমার এস এস সি পরীক্ষার ফলাফলও একেবারেই বাজে অকৃতকার্য বললেই চলে। এখন আমি বিএসসি ইন সিএসই তে পড়তে চাই তা কি সম্ভব, আর সম্ভব হলে কোন ভার্সিটি তে?

4636 views

3 Answers

সিএসই পড়ার প্রথম এবং প্রধান শর্ত হলো SSC এবং HSC-তে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করা, দ্বিতীয়ত ভালো রেজাল্ট করা। উভয়ক্ষেত্রেই আপনি Unqualified, সুতরাং কোনো ভার্সিটিতেই আপনি CSE পড়তে পারবেননা।

CSE শখ করে পড়ার সাবজেক্ট নয়। সবসময় নিজের কন্ডিশন বুঝে সাবজেক্ট টার্গেট করুন। সফলতা পেতে হলে অনেক স্বপ্নই মাটিচাপা দিতে হয়।

4636 views Answered

CSE কে সাবজেক্ট এর বস বলা হয় । অনেকেই নিজের ইচ্ছে পুরনে পড়ার সিদ্ধান্ত নিলেও পরে এর মজা বুঝে ধিরে ধিরে।

যেহেতু আপনি বানিজ্য বিভাগ এর এবং মাধ্যমিক এর ফলাফল তেমন ভালোনা , তাই আমার সাজেশন থাকবে,

আপনি ভালো করে উচ্চ মাধ্যমিক পাশ করে ডিপ্লোমা তে ভর্তি হোন । চার বছর মেয়াদি কম্পিউটার এর ডিপ্লোমা শেষ করুন। তারপর কোন প্রাইভেট ভার্সিটি তে এ সাবজেক্ট এর জন্য আবেদন করতে পারবেন ।

4636 views Answered

অবশ্যই সিএসই করতে পারবেন। এ ধরনের সুবিধা দিয়ে ছাত্রছাত্রীদের পড়াশুনার পথ সুগম করছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। তাদের ওয়েবসাইটে বিস্তারিত পাবেন। অথবা আমাকে ইমেইল করতে পারেন। আমি আপনাকে তথ্য দিয়ে সহায়তা করবো। http://wub.edu.bd/admission/program_wise_eligibility

4636 views Answered

Related Questions

Next steps