এখন আমার কি করা উচিত্‍?

আমি সিদ্ধান্তগত সমস্যায় পড়েছি । আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে । আমি সামাজিক বিজ্ঞান অনুষদে অনার্স করছি, এবার শেষ বর্ষে উঠলাম এবং আমি মেসে থাকি। অনেকদিন আগে পরিবারকে বলেছিলাম কম্পিউটার কিনে দিতে, এতদিন পর এখন কিনে দিতে চাচ্ছে। কিন্তু এখন আমি ভয় পাচ্ছি আমার ক্যারিয়ার নিয়ে, যদি কম্পিউটার নেওয়ার ফলে পড়াশুনার ক্ষতি হয় তখন আমার কি হবে, আমার স্বপ্ন বড় ধরণের সরকারী চাকুরি করার । আবার এটাও ভাবছি কম্পিউটার নিলে অনেক অজানা জিনিস জানতে ও শিখতে পারব , যেমন : পিডিএফ আকারের কোন পড়ার বিষয় কিন্তু পড়াশুনার মেয়াদ যে আর বেশি নেই আমার । এখন আবার এমনটাও মনে হচ্ছে স্মার্ট ফোন কিনে নিব কিনা যার ফলে পিডিএফ ফাইলের মত ফাইলসমূহ পড়তে পারব । বাসা থেকে বলে দিয়েছে কম্পিউটার নিলে এখন স্মার্টফোন কিনে দিবেনা আবার স্মার্টফোন কিনলে কম্পিউটার কিনে দিবেনা । আমার প্রশ্ন এ ক্ষেত্রে কি করলে ভাল হবে বা সুফল পাব ? যদি বলতেন তবে অনেক উপকার হতো ।
3137 views

3 Answers

পড়াশুনার মনোযোগ নির্ভর করে সম্পৃর্ন মনমাসিকতার উপর। আপনি যদি স্মার্ট ফোন কিনেন তাহলে আপনি আপনার প্রয়োজনীয় বিষয় গুলো খুব সহজে ইন্টারনেটের মাধ্যমে পেয়ে যাবেন। । তাছাড়া আপনি যেহেতু শেষ বর্ষের, সেহেতু চাকরির খোঁজ খবর রাখার জন্য এটি বিশেষ ভৃমিকা রাখতে পারে। আপনি যদি সময়ের কাজ সময়ে করেন তাহলে আপনার পড়াশোনার ক্ষতি হবে না। অতএব স্মার্ট ফোন নেওয়াটাই ভালো হবে। আপনার জন্য শুভ কামনা রইল। ধন্যবাদ।

3137 views Answered

ভাই,কম্পিউটার দিয়ে যা শিখতে পারবেন স্মার্ট ফোন দিয়ে তা পারবেন না। তাই এখন যে ফোনটি আসে সেটা নিয়ে থাকেন এবং কম্পিউটার টা কিনেন। আর হ্যাঁ,আপনি যেহেতু অনার্সের ফাইনাল বর্ষে পড়ছেন সেজন্য কম্পিউটার আপনার জন্য ভালো হবে। আর আপনার যে কম্পিউটার কিনলে লেখাপড়ায় ক্ষতি হবে তা নয়, সেটা তোমার উপর নির্ভর করবে। সেজন্য কখন কি করবেন সেটার একটি রুটিন তৈরি করবেন,যেমন আপনি কখন, পড়বেন,নেট ইউজ করবেন(কম্পিউটার)সেটার রুটিন। আর এক্সাম এর এক-দেড় মাস আগে কম্পিউটার না টিপে এক্সাম এর জন্য preparation নিবেন আর কি।

3137 views Answered

আমার মতে পিসি কেনাই উত্তম যদি নিজেকে সংযত রাখা যায়। বর্তমান যুগ হচ্ছে কম্পিউটারের যুগ। স্মার্ট ফোন কেনার দরকার আছে। কিন্তু এতো জরুরী বিষয় নয়। কারণ, মোবাইলের মূল কাজ হচ্ছে তথ্য আদান প্রদান করা। যা যেকোন নিম্মমানের সেট দ্বারাও সম্ভব। অপরদিকে পিসি দিয়ে টাইপ সহ আরো বিভিন্ন ধরণের কাজ শেখা যায় যা দ্বারা ভবিষৎ এ অনেক উপকারে আসবে। কিন্তু এমনভাবে চালাতে হবে যাতে পড়াশোনার ক্ষতি না হয়।

3137 views Answered

Related Questions

ল্যরি কিং কে?
1 Answers 2515 Views

Next steps