1 Answers
আইনের মধ্যে একটি ‘পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন-১৯৮০’ এর ৪ ধারা অনুযায়ী পরীক্ষা শুরুর আগে পরীক্ষা সংক্রান্ত কোনো কাগজ বা প্রশ্নপত্র কোনো উপায়ে ফাঁস বা বিতরণ করার অপরাধে ৪ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে। অপরটি ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬’ এর ৫৭ ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোনো মাধ্যমে আইন-শৃঙ্খলার অবনতি ঘটান বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়, রাষ্ট্র বা ব্যক্তির ভাবমুর্তি ক্ষুন্ন হয় বা এ ধরনের তথ্যাদির মাধ্যমে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উস্কানি প্রদান করা হয়- তাহলে এ ধরনের অপরাধের জন্য ৭ বছর থেকে ১৪ বছরের কারাদণ্ড এবং অনধিক এক কোটি টাকা অর্থদণ্ডের বিধান আছে।
2981 views
Answered