1 Answers
এর কোনো নিশ্চয়তা নেই, প্রথমত আপনার রাউটার একটানা 1mbps স্পিড বজায় রাখবে এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আর দ্বিতীয়ত ইন্টারনেট থেকে কিছু ডাউনলোড করলে তা অরিজিনাল সাইজের চাইতে বেশি ডাটা খরচ করে, কতটুকু বেশি খরচ হবে তা নির্ভর করবে আপনার ISP, ব্যবহৃত ডিভাইস, লোকেশন এবং সার্ভারের উপর।
সাধারণত ডাউনলোড করার সময় একটি ফাইল ছোট ছোট ব্লক বা প্যাকেটে পরিণত হয়, প্রত্যেক ব্লকে আপনার আইপি এড্রেস উল্লেখ থাকে এবং এটি সেই এড্রেস অনুসরণ করে আপনার ডিভাইসে প্রবেশ করে। বিভিন্ন কারনে কছু ব্লক সঠিক এড্রেসে বা সঠিক সময়ের মাঝে ট্রান্সমিট হয়না, ফলে সার্ভার পুনরায় সেগুলো ট্রান্সমিট করে।
ডাটা খরচের হিসেব এসব হারানো বা বর্জিত ব্লক মিলিয়েই গণনা করা হয়।
আনুমানিকভাবে বললে 1mbps রাউটারে ১০০MB ডাউনলোড করতে আপনার দুই মিনিটের মতো লাগবে এবং খরচ হবে ১১০MB বা তার চাইতে কিছু কমবেশি।