কোনটি সঠিকক্যালকুলেটর নাকি স্মার্টফোন?
ছবি দুইটির মধ্যে কোনটি সঠিক এবং কেন । কারণ ও ব্যাখ্যা বলবেন দয়া করে
1 Answers
দুই প্রক্রিয়াই সঠিক। তবে অাপনার ইনপুটের ভিন্নতার কারণে ফলাফল ভিন্ন এসেছে।
অাপনি যখন ক্যালকুলেটর এ ৬/২(২+১) লিখেছেন ক্যালকুলেটর সেখানে দুইটি রাশি চিহ্নিত করেছে। একটি ৬ অপরটি ২(২+১)। BODMAS এর নিয়মানুসারে ক্যালকুলেটর অাগে প্রতিটি রাশির ক্যালকুলেশন করে পরবর্তীতে মূল গণনা করেছে। ফলে এরূপ দাড়াচ্ছে..
৬/২(২+১)= ৬/২*৩= ৬/৬= ১
কিন্ত যখন অাপনি স্মার্টফোনে লিখেছেন ৬/২*(২+১) তখন মেশিন সেখানে তিনটি রাশি চিহ্নিত করেছে। অার প্রতিটি রাশির অালাদা ক্যালকুলেশন শেষে মূল ক্যালকুলেশন করেছে। এটি হচ্ছে এরূপ...
৬/২*(২+১)= ৬/২*৩= ৩*৩= ৯
অাপনি স্মার্টফোনে যেভাবে লিখেছেন ক্যালকুলেটর এ সেভাবে লিখে দেখেন স্মার্টফোনের ফলাফল দেখাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy