কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে কী হয়? কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি বিষয়ক শিক্ষা দেওয়া হয় নাকি অন্য কিছু? কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে কী লাভ হয়?
3261 views

1 Answers

কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত জানতে এবং এখানে পড়ে কি লাভ সেসব বিষয় জানতে নিম্নের লিখনিটি পড়েন ।

আশা করি বিস্তারিত জানতে পারবেন ।

কৃষি বিশ্ববিদ্যালয় গুলো নিয়ে অনকেরই স্বচ্ছ ধারনা থাকে না,অনেকেই বলে ভাইয়া এইখানে পড়ে কি করব।তাদের উদ্দেশ্য কিছু তথ্য,,,,,


আজকে দক্ষিন এশিয়ার সবচেয়ে বৃহৎ এবং কৃষি খাতে এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ 

(BAU=Bangladesh Agricultural University

বাকৃবি=বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়) 

নিয়ে বলব :-)


এখানে আছে ৬ ফ্যাকাল্টি বা অনুষদ।অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত বিভাগ বা ডিপার্টমেন্ট না।এই ৬ ফ্যাকাল্টি নিয়ে কিছু তথ্য আমারা জ্ঞানের পরিসরের মধ্যে তুলে ধরলাম:


১।Agriculture faculty : যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয় তাই কৃষি সাবজেক্ট টা সবার কাছেই কমন।কৃষি পড়ে কেউ কখোনো বোরিং হওয়ার কথা না।কারন এখানে আছে ১৬টা ডিপার্টমেন্ট।তাছাড়া অন্যান্য ফ্যাকাল্টির কিছু বিষয় ও আমাদের পড়তে হয়।এখানে আছে যেমন agronomy তেমনি biochemistry,genetics and breeding, microbiology র মত বিষয়ে পরার সুযোগ।তাছাড়া কি ইউনিক বিষয় যেমন হর্টিকালচার,ক্রপ বোটানি,এনটমলজি,সীড প্যাথলজির মত সাবজেক্ট। 

জব ফ্যাসিলিটির কথা বলতে গেলে ৭% লেকচারার হওয়ার সুযোগ, বিভিন্ন গবেষনা প্রতিষ্ঠান যেমন:বিনা,বারি,বিরি সহ আরো অনেক প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ।বিসিএস এ আছে কোঠা,তাছাড়া অনেক শিক্ষার্থী স্কলারশিপ নিয়ে ইউরোপ,আমেরিকা,এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষারত।তাছাড়া অনেক বিশ্ববিদ্যালয়ে এডজ্যান্টবপ্রফেসর হিসেবে কর্মরত এ বিষয়ের গ্র্যাজুয়েটরা।বিভিন্ন খাত যেমন ব্যাংকিং,দেশী বিদেশি এনজিও ও বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক এগ্রিকালচারারিস্ট রা কর্মরত।


২।Veterinary science:এই বিষয়ের গ্র্যাজুয়েটরা ডাক্তার। এটা এখানকার অন্যতম বিষয়।এই ফ্যাকাল্টি প্রতি বছর অনেক দক্ষ পশু চিকিৎসক তৈরিতে ভূমিকা রাখছে।এদের মেডিকেল স্টুডেন্টদের মত এনাটমি, ফিজিওলজি,হিস্টোলজি,প্যাথলজি,প্যারাসাইটোলজি,বায়োকেমিস্ট্রি,মাইক্রোবায়োলজির মত বিষয় পড়তে হয়।

এদের জব ফ্যাসিলিটি বলে শেষ কার যাবে না।উপজেলা লেভেলের চাকরি থেকে শুরু করে,বিভিন্ন চিড়িয়াখানা,সাফারি পার্ক,বিভিন্ন গবেষনা প্রতিষ্ঠান,pran,milkvita,BARC,bengal ইত্যাদি প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ।

National geography, animal science এর মত চ্যানেলে কাজ কারার মত সুযোগ থাকছে।আর বিদেশে স্কলারশিপ এর ব্যবস্থা তো আছেই।


৩।Animal husbandry : এটা অন্যতম সমৃদ্ধ একটা ফ্যাকাল্টি।এতে সাবজেক্ট গুলো যেমন ইন্টারেসটিং তেমনি জব ফ্যাসিলিটও অনেক।অনেকের ধারনা পশু পালন কেবল পশু পালনের সাথে সম্পর্কিত।কিন্তু এতে আছে পশুর খাদ্য প্রজনন, কৌলিন তত্ত্ব,বৈজ্ঞানিক নানা ব্যবস্থাপনা। এতে Animal science, poultry science,dairy science,biochemistry,physiology,genetics ছাড়াও অন্যান্য বিষয়ে পড়ার সুযোগ।

জব ফ্যাসিলিটি :উপজেলা,জেলা পর্যায়ে সরকারি চাকুরি ছাড়া বিসিএস এ আছে লাইফস্টোক কোটা। polar,pran,milk vita,arong milk,kazi farms,aftab feed,nourish,anchor feeds ইত্যাদিতে চাকরি এদের দখলে।আরো আছে চিড়িয়াখানা ও সাফারি পার্ক নানা চাকরি।সাথে আছে নানা দেশী বিদেশী ফার্মে কাজ কারার সুযোগ।


৪।Fisheries : প্রানিজ আমিষের ৬০% আসে মাছ থেকে।আর মাছের যাবতীয় প্রজাতি উন্নয়ন,গবেষনা ও নানা উন্নয়ন মূলক কাজের সাথে জরিত এ অনুষদ।জিডিপির ৪.৬% আসে মৎস্য জাতীয় পন্য হতে।এ অনুষদ হতে বিদেশে স্কলারশিপ এর সুযোগ সহ আছে হিউজ জব ফ্যাসিলিটি।উপজেলা মৎস কর্মকতা,জেলা মৎস কর্মকতা,বাংলাদেশ মৎস উন্নয়ন কর্পোরেশন,ওয়ার্ড ফিসসেন্টার,BFRIসহ আরো অনেক দেশী বিদেশী এনজিও সহ আরো নানা প্রতিষ্ঠান এদের জব ফ্যাসিলিটি প্রদান করে থাকে।


৫।Agricultural engineering and technology: IEB স্বীকৃত ৭টি ইন্জ্ঞিনিয়ারিং এর একটি ও অন্যতম এটি।ইরিগেশন এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট, ফার্ম পাওয়ার এন্ড মেশিনারির মত সাবজেক্ট এখানে পড়ার সুযোগ আছে।তাছাড়া সিভিল ইন্জ্ঞিনিয়ারিং,ইলেকট্রিকাল ইন্জ্ঞিনিয়ারিং ইত্যাদি তো থাকছেই।এ ফ্যাকাল্টি হতে প্রচুর শিক্ষার্থী সুইডেন,ইংল্যান্ড,বেলজিয়াম, অস্টেলিয়া সহ পৃথিবীর নানা দেশে স্কলারশিপ নিয়ে অধ্যয়নরত।তাছারা বিদেশের যেকানো আপ্লাইড ইউনির্ভাসিটিতে এইসব বিষয় নিয়ে পড়াশোনা করা যায়।


৬।Agricultural economics and rural sociology:

এখানে economics,marketing, money and banking system, state and government, statistics এর মত বিষয় গুলো পড়ানো হয়।

আছে ভাল জব ফ্যাসিলিটি,ব্যাংক জব।তাছাড়া BADC,BMA,DAE,BINA,BARRI এর মত প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ।তাছাড়া আরো অনেক দেশি বিদেশি এনজিও ও আছে।বর্তমানে এই সেক্টরে বিসিএস কোটায় নিয়োগ হয়।


এছাড়া এগ্রি ইঞ্জিনিয়ারিং এর আরেকটা ভাগ

ফুড ইন্জ্ঞিনিয়ারিং যেখানে খাদ্য নিয়ে কারবার।খাদ্যের গুনাগুন,মান,প্রক্রিয়াজাতকরন,ফুড মাইক্রোবায়োলজি,ফুড এন্ড ওয়াটার সেফটি ইত্যাদি এর অন্তভূূক্ত।এদের কাজ করার মত সুযোগ আছে BSTI,atomic energy, commission, polytechnic institute,খাদ্য মন্ত্রনালয়,ক্যাটারিং ও বিভিন্ন রিটেলার সংস্থায় ।

 

3261 views

Related Questions