Ajkerdeal.com থেকে একটা পণ্য কিনতে চাই । আমি জানতে চাই পণ্যের দাম কি ভাবে পরিষদ করতে হয়? মানে পণ্য হাতে পেয়ে হাতে টাকা ধরিয়ে দিতে হয়, নাকি বিকাশ করতে হয় পণ্যের অর্ডার করা মাত্রই? মোট কথা কখন কি ভাবে টাকা পরিষদ করতে হয় তা বিস্তারিত জানতে চাই?
2915 views

2 Answers

জিনি আপনার পণ্য টা নিয়ে আসবে তাকে আপনি পণ্যর মূল্য দিবেন ।

2915 views

আমি আজকের ডিল এর সাথে লাইব চাট করার পর ইমেল এর মাধ্যমে নিচের তথ্রটি দেয়,

আপনি যদি সদর থেকে নেন তাহলে আপনাকে আগে পেমেন্ট করতে হবে না থানা এলাকা থেকে নিলে এডভান্স পেমেন্ট করতে হবে।

আপনি তিন ভাবে পন্যটি ক্রয় করতে পারেন,

১/ ক্যাশ অন ডেলিভারী ঃনগদ টাকা প্রদান (ক্যাশ অন ডেলিভারী) এই প্রক্রিয়াটি বর্তমানে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বগুড়া, কুমিল্লা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার-এই এলাকাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য । এই প্রক্রিয়ায় আপনি আপনার ডেলিভারী ঠিকানায় পণ্য বুঝে নিয়ে তারপর মূল্য পরিশোধ করবেন । অনুগ্রহ করে আপনার পণ্য দেখে বুঝে নিয়ে তারপর মূল্য পরিশোধ করুন ।

২/ডেভিট ও ক্রডিট কার্ড এর মাধ্যমে।

৩/বিকাশের মাধ্যমে।

যেভাবে আপনি পন্য কিনবেন


১। আপনি যদি আমাদের নতুন অতিথি হয়ে থাকেন তাহলে যেকোন পণ্য কিনতে এখনই সাইন-আপ/রেজিস্ট্রেশন করুন। 


২। আপনার নির্বাচিত পন্যটি কেনার জন্য পণ্যের ছবির উপরে ক্লিক করে অফারটির বিস্তারিত পাতায় গিয়ে ছবির পাশে ‘এখনি অর্ডার দিন’ এই বাটনে ক্লিক করুন। 


৩। আপনি যদি একাধিক পন্য কিনতে চান তাহলে ‘কার্ট এ যোগ করুন’ এই বাটনে ক্লিক করে আপনার নির্বাচিত সকল পন্য একবারে অর্ডার করুন। 


৪। যদি ইতোমধ্যেই আজকেরডিল এ আপনার একাউন্ট থেকে থাকে,তাহলে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন / লগইন করুন অথবা নতুন ক্রেতা হিসেবে সাইন-আপ/রেজিস্ট্রেশন করে আপনার নতুন একাউন্টের জন্য ইউজার নেম ও পাসওয়ার্ড তৈরি করুন। 


৫। অনুগ্রহ করে ‘ডেলিভারী ও মুল্য পরিশোধ প্রক্রিয়া’ অংশে যে যে তথ্য চাওয়া হয়েছে সেগুলো সঠিকভাবে প্রদান করুন। মনে রাখবেন আপনার প্রদানকৃত সঠিক তথ্য আপনার পন্যের ডেলিভারী প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। 


৬। এরপরে আপনি পরবর্তী ধাপে যেতে ‘পরবর্তী ধাপ’ বাটনে ক্লিক করুন। 


৭। পরবর্তী ধাপে গিয়ে আপনার অর্ডারটির সার-সংক্ষেপ পুনরায় চেক করুন । 


৮। সব কিছু সঠিক থাকলে ‘কনফার্ম করুন’। 


৯। ২৪ ঘণ্টার মধ্যে আপাদের প্রতিনিধি আপনার সাথে ফোনে যোগাযোগ করবে। 


১০। যেকোন তথ্য সহায়তার জন্য ফোন করুন – ০৯৬১২ ০০৭ ০০৭ (সকাল ৯টা থেকে রাত ১১ টার মধ্যে)। 


১১। এছাড়াও সরাসরি ফোনে অর্ডার দিন – ০৯৬১২ ০০৭ ০০৭। 


১২। ইচ্ছেলিস্ট এর মাধ্যমে আপনি বিভিন্ন অর্ডার নির্বাচিত করে রাখতে পারবেন যা আপনি পরবর্তীতে কিনতে পারেন।

2915 views

Related Questions