ভর্তি পরীক্ষার জন্য কি কি পড়তে হবে?
আমি এইবার এইস এসসি পরীক্ষা দিয়েছি।এখন ঢাকা সরকারী বিশ্ববিদ্যালয় গুলোতে D ইউনীট এ ভর্তি পরীক্ষা দিতে চাই।আমার এস এস সি ও এইচ এস সি মিলে মোট পয়েন্ট ৪.৬৭+৩.৯২=৮.৫৯ (বিজ্ঞান)।কিন্তু আমি কোচিং করি নাই।এখন ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য আমাকে কি কি পড়তে হবে??
4 Answers
আপনি D ইউনিটের বিষয়ানুযায়ী একটি ভর্তি পরিক্ষার গাইড কিনুন এবং সেই গাইডটি পরিক্ষার পূর্ব পর্যন্ত পড়তে থাকুন। এছাড়া, আর কোনোকিছু না পড়লেও যথেষ্ট হবে।
আপনি যদি D ইউনিট বা ঘ ইউনিটে পরীক্ষা দিতে
চান সেক্ষেত্রে আপনার প্রশ্ন হবে 120 নাম্বারের
এমসিকিউ এ ।
প্রশ্নে থাকবে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান(
বাংলাদেশ এবং আন্তর্জাতিক) বিষয়ের
উপরে ।
আর এগুলোতে ভালো করার জন্য
বাংলা= বাংলা বিচিত্রা এবং নবম দশম শ্রেণীর
বাংলা ব্যাকরণ বই ।
ইংরেজি= ইংরেজি বিচিত্রা + বোর্ড বই ।
সাধারণ জ্ঞান= Mp3 বাংলাদেশ এবং আন্তর্জাতিক
বই গুলো পড়েন ।
ইনশা আল্লাহ ভালো করতে পারবেন ।
প্রথমত আপনি আগে জানুন, আপনাকে কী পড়তে হবে? এ জন্যে আপনাকে বিগত বছরের প্রশ্নগুলো দেখতে হবে। তাই একটি প্রশ্নব্যাংক ঝটপট কিনে ফেলুন।
ঝটপট D unit এর প্রশ্নব্যাংক কিনে ফেলুন।
এরপর মন দিয়ে প্রশ্নগুলো পড়ুন। উত্তর করার চেষ্টা করুন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আপনার উত্তর করতে হবে, তিনটি বিষয়ের। যথা—
১। বাংলা; ২। ইংরেজি; ৩। সাধারণ জ্ঞান (GK).
বাংলার জন্যে ‘বাংলা বিচিত্রা’ বইটি পড়তে পারেন। আর নবম-দশম শ্রেণির বোর্ডের বাংলা ব্যাকরণ বইটি অবশ্যই পড়বেন। নবম-দশম শ্রেণির বইটি যদি থাকে ত ভালো। না থাকলে পুরনো বইয়ের বাজার থেকে কিনে নিন। খুব কম দাম।
ইংরেজির জন্যে English for Competitive Exam (ইংলিশ ফর কমপিটিটিভ এক্সাম), ইংরেজি বিচিত্রা বই কিনুন ও পড়ুন। ইংরেজি ভোকাভিউলারির জন্যে সাইফুর’স ভোকাভিউলারি পড়ুন।
সাধারণ জ্ঞানের (GK) জন্যে প্রতি মাসে ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ পড়ুন। এ বছরের জানুয়ারি থেকে এ মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স সংগ্রহ করে নিন। আর আগামী মাস (জুন) থেকে কারেন্ট অ্যাফেয়ার্সে ভার্সিটি ভর্তির জন্যে আলাদা চ্যাপ্টার ছাপবে। দুই-তিন পৃষ্ঠার। সেটি পড়ুন। আর ‘নতুন বিশ্ব’ বইটি সংগ্রহে রাখুন, আপডেটটা।
আর যদি কোচিং-এ ভর্তি হতে চান, ভর্তি হয়ে যান। কোর্স বুঝে গেলে বুঝতে পারবেন, কী পড়তে হবে। আর যদি কোচিং-এ ভর্তি না হন, তাহলে কোচিং-এর লেকচার শিট কোনো বন্ধুর নিকট থেকে নিবেন, যে কোচিং করবে। লেকচার শিট প্রতিটি দেখলে বুঝবেন যে, আপনাকে কী আর কতটুকু পড়তে হবে।