আমি পলিটেকনিক থেকে সিভিল নিয়ে ডিপ্লোমা ইন- ইঞ্জিনিয়ারিং শেষ করছি। কিন্তু এখন পরিবারের হাল ধরার জন্য একটি জব করি যেখানে আমাকে (১০টা-১০টা ) সময় দিতে হয়। আবার রাতে বাসায় ফিরে রান্না-বান্না করতে করতে প্রায় ১১.৩০ টা বেজে যায়। B.Sc করার জন্য IEB এর আন্ডারে "AMIE" তে ভর্তিও রাখছি। কিন্তু পড়তে পারছিনা। আমার স্বপ্নটা রয়ে যাচ্ছে। জানতে চায়, এই কষ্টের সময়ে আরো কিভাবে পড়ালেখার জন্য কষ্ট করলে B.Sc. ডিগ্রীটা সম্পন্ন করতে পারব?

2672 views

1 Answers

সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ভালো মানের একটি বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন। সিভিল থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেও ক্যারিয়ার গঠন করা সম্ভব। তবে এর জন্য থাকতে হবে মনোবল। দৃঢ় পরিশ্রমের প্রত্যয়। ক্যারিয়ার নিজ থেকে আপনাকে ধরা দিবে না, অর্জন করে নিতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর পর সবারই স্বপ্ন থাকে B.sc Engineering সম্পন্ন করার। কিন্তু সবার তা হয়ে ওঠে না, বিভিন্ন কারনে। তার পরও কি কেউ থেমে থাকে? থাকেনা। সৃষ্টি কর্তা তাঁর প্রতিটা সৃষ্টিকে চালিত করছেন তাঁর আপন মহিমায়। কাউকে কখনো থামিয়ে রাখে না। আমাদের সবাই কে কখনো না কখনো পরিবারের হাল ধরতেই হবে। এটা সামাজিক নিয়ম। তাই আপনিও ধরেছেন, এটাই সাভাবিক। তবে বাস্তবতা হচ্ছে আমাদের দেশে বেসরকারি সেক্টর গুলোতে অফিস টাইম এর কোন বালাই নেই। যার যে রকম খুশি, সেই ভাবেই অফিস পরিচালনা করছেন। এনিয়ে কারো মাথা ব্যাথা নেই! এর জন্য সমস্যায় পড়তে হয় আমাদের। যাই হোক, ভাই আপনাকে বলি। আপনার এই সেক্টরে থাকা অবস্থাতে B.sc করার স্বপ্ন হয়তবা স্বপ্নই থেকে যাবে, যেহেতু অফিস টাইম ১০-১০ টা। তবে যদি আপনি সপ্তাহে দুই এক দিনের ক্লাসের ছুটি নিতে পারেন, তাহলে বে-সরকারীতে B.sc করতে পারবেন। এমন অনেক ভার্সিটি রয়েছে। তারপরও একটু সময় করে পড়াশুনা করতে হবে। অবশ্য বে-সরকারীতে পড়তে হলে খরচ এর বিষয় টাও মাথায় রাখতে হবে। আর 'AMIE' এর কথা বলছেন না???? আপনি আপনার এই কন্ডিশনে AMIE করতে পারবেন না। AMIE শব্দটি ছোট হলেও ভিতরটা অনেক বড়ো। এখান থেকে B.sc করতে হলে প্রচুর পরিশ্রম প্রয়জন। এখানে কোন ক্লাসের ব্যবস্থা নেই, নেই কোন শিক্ষক এর সহায়তা। এখানে AMIE এর বড় ভাইয়েরাই একমাত্র ভরসা। তারাও যে খুব বেশি জানে তাও নয়। কিন্তু এতটুকু বলতেই হবে, ওনারা যতটুকুই জানুক না কেন তার সবটুকুই পরিশ্রমের ফল। AMIE তে যদি আপনি আবার নতুন প্রবিধান এ হন, তাহলে তো আবার লং টাইম কিন্তু মান ভালো। তবে যাই হোক শেষ, আর একটা কথা বলি, আপনি কিছুদিন জব চালাতে থাকুন, একসময় সুযোগ পেলে বি,এস,সি টা করে নিবেন। আর পাশাপাশি সরকারী জব এর জন্য প্রস্তুতি নিতে থাকুন। আপনাদের সরকারী জব এর ক্ষেত্রে অনেক সুযোগ। একটা সরকারী জব হলে বিএসসি করা আপনার জন্য অনেক সহজ হবে।।।।।।। ধন্যবাদ, ভুল হলে ক্ষমা করবেন!!!"!

2672 views

Related Questions