এন্ড্রয়েড মোবাইল দিয়ে কি আউটসোর্সিং করা সম্বব?
বন্দুরা কেমন আচেন আসা করি ভালো আচেন। আমার শিক্ষা যোগ্যতা jsc । আমি যদি প্রতিদিন ৮থেকে৯ঘন্টা কাজ করি। তাহলে কি মাসে ৮থেকে ১০হাজার টাকা ইনকাম করা সম্বভ?। যদি সম্বভ হয় সেটা কিভাবে?। আর আমার মোবাইলে কি কি থাকা জরুরী?
4 Answers
হুমম আপনার ফোনে অউটসোর্সিং করা সম্ভব।।।তবে এতে ঝামেলা আছে আর আপনি ৮-৯ ঘন্টা কাজ করে কোনো দিনই ৮থেকে ১০ হাজার টাকা পাবেন না । ।
কিছু কাজ করা যেতে পারে আপনার ফোন দিয়ে। তবে ফোনটা ফাস্ট হতে হবে। আর যা যা লাগবেঃ নেট কানেকশন, ভালো ব্রাউজার (পুফিন), কাজের যোগ্যতা।
মোবাইল দিয়ে কাজ করা সম্ভব কিন্তূ
৮-৯ ঘন্টা মোবাইল দিয়ে কাজ করা সম্ভব নয়
মোবাইল দিয়ে আপনি আউটসোর্সিং এর
অন্য কাজ কাজ করতে পারেন ভারি কাজ গুলা
করতে পারবেন না
আপনার প্রশ্নের জন্য সবচেয়ে সঠিক উত্তর হলো "না, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আউটসোর্সিং করা যায়না"।
যদি প্রশ্ন করা হয় অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আয় করা যাবে কিনা, তাহলে তার উত্তরটা পজিটিভ হবে ঠিকই, কিন্তু সত্যি বলছি, গড়ে এই আয়ের পরিমাণ মাসে ৫০০ টাকার উপরে যাবেনা (হয়তো আরও নিচে থাকবে)। যারা মোবাইল ফোনে আয়ের চিন্তা করে কিংবা এর পিছনে নিজের সময় নষ্ট করে তাদের হয় মাথায় কিছুই নেই নতুবা সময়ের সদ্ব্যবহার কাকে বলে এটা তাদের কেউ শেখায়নি।
অবশ্য আপনি যদি কোনো সোশ্যাল প্লাটফর্মে খুব বেশি পপুলার হন কিংবা কোনো পপুলার ব্লগ/ফোরাম সাইটের মালিক হন তাহলে বিশেষ কিছু পদ্ধতি অবলম্বনপূর্বক মোবাইল দিয়েও আপনি যথেষ্ট আয় করতে পারবেন। অবশ্য এক্ষেত্রেও মোবাইল থেকে প্রায়ই ডেস্কটপ/ল্যাপটপে সুইচ করতে হবে, তাই দিন শেষে ক্রেডিটটা এককভাবে মোবাইলকে দেয়া যাচ্ছেনা।
ছাত্রজীবন ছাত্রের মতো কাটান, এখনি আয়ের ধান্ধা করলে ভবিষ্যৎ অন্ধকার হওয়ার আশঙ্কাই বেশি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy