আঘাত প্রাপ্ত কোমরের ব্যাথার উপসম কী?
আমি দীর্ঘ লাফ দিতে গিয়ে কোমরে ব্যাথা পেয়েছিলাম এবং সাথে সাথে X-ray করেছিলাম!ডক্টর বলে যে মেরদন্ড হালকা আঘাত লেগেছে এবং এর সাথের মাংসে পেশার পরেছে তাই আমি ব্যাথা পেয়েছি!সে বলেছিল যে একমাস তার দেওয়া ঔষধ গুলো খেলে ঠিক হয়ে যাবে!আমি তার পরামর্শ অনুযায়ী চলেছি কিন্তু আজ ৭ মাস হয়ে গেল কোমরের ব্যাথা ঠিক হয় নাই!এখনও সোজা হয়ে সুতে হয় এবং পেছনা হেলান দিলে কোমরে ব্যাথা অনুভব হয়! এখন আমার কী করা উচিত?plz ans me!
2839 views
1 Answers
কোমরের ব্যথার ধরন ও কারণ দেখে-বুঝে ব্যবস্থা নিতে হয়। সাধারণত তিন ধরনের চিকিৎসা - ১. মাংসপেশীর সমস্যার জন্য ফিজিক্যাল মেডিসিন, ২. হাঁড়ের সমস্যার জন্য অর্থোপেডিক্স, এবং ৩. স্নায়বিক সমস্যার জন্য নিউরোমেডিসিন। - এক ধরনের সমস্যার জন্য অন্য ধরনের চিকিৎসা করলে ব্যথাতো সারেই না বরং বড় ধরনের স্থায়ী ক্ষতি হয়ে যায়। - আমাদের দেশে কোমরে ব্যথার একটি বড় ধরন হচ্ছে এরগোনমিক্স সমস্যার জন্য বা স্থানীয়ভাবে আঘাতের ফলে সৃষ্ট মাংসপেশীর ব্যথা। এ ক্ষেত্রে ছোট আঘাত বা অল্প ব্যথার জন্য অবস্থা বুঝে ঠান্ডা-গরম সেক দেওয়া ও সম্পূর্ন বিশ্রাম খুবই ফলপ্রদ, প্রয়োজনে ফিজিওথেরাপিস্ট-এর সাহায্য নেওয়া যেতে পারে। আর বড় আঘাত বা খুব বেশী ব্যথার ফিজিক্যাল মেডিসিন-এর চিকিৎসকের পরামর্শ জরূরী।
2839 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy