পায়ের আঙ্গুল শুকিয়ে চামড়া উঠে?

প্রায় এক বছর যাবত আমার দু পায়ের আঙ্গুল শুকিয়ে চামড়া উঠে। একটা লেয়ার উঠার পর কিছু দিন পর আবার শুরু হয়। আঙ্গুল শুকিয়ে যাওয়ার কারণে কিছুক্ষণ পর পর পা ভিজাতে হয়। শুধু আমার পায়ের আঙ্গুলের মধ্যেই হচ্ছে, শরীরের অন্য কোথায় নেই। ডাক্তার দেখিয়ে কিছু ত্বকের ক্রিম ব্যবহার করেছি। কোন কাজ হয় নি। এটা কি অন্য কোন রোগের উপসর্গ? কি ্ঔষধ ব্যবহার করতে পারি? 
2632 views

1 Answers

এটা মুলত কয়েক টা কারনে হয়ে থাকে। প্রথমেই জীনগত বা বংশগত কারণ। তারপরে পুষ্টিহিনতা, এবং সবশেষে পরিচরচার অভাবে। কারণ ৩ টির ভেতর যেটাই হোক না কেন, সমধান সব ক্ষেত্রেই একই। প্রাকৃতিক চিকিৎসার ভেতর মেহেদি তা সবচেয়ে উত্তম। আর বেশীক্ষণ হাত পা ভেজা রাখবেন না। পানির কাজ শেষ হলেই হাত মুছে শুকনো করে ফেলুন। গ্লিসারিন মাখুন ঘুমানর আগে এবং গসল শেষ করে হাত শুকানোর পরে। আর প্রতিদিনের খাদ্যতালিকাতে সুষম খাদ্য রাখুন, এতে করে পুষ্টিহিনতার কারনে চামড়া ওঠা বন্ধ হবে। আর যদি এসব করেও উপকার না পান তাহলে ভাল একটা ডাক্টার দেখান।

2632 views Answered

Next steps