পিঠে ব্যাথা কি করনিয়?

বসে থাকলে পিঠে প্রচন্ড ব্যাথা করে , কি সমস্যার কারণে এমন হয় ? এর উপায় কি ?
2842 views

2 Answers

দেখ যে কেউ একাদারে বসে থাকলে শুধু পিঠ কেনো পুরো শরীর এ সমস্যা হবে। প্রতিকার একাদারে বসে না থেকে মাঝে মাঝে একটু সময় নিয়ে হাটা চলা করুন। আশা করি কিছু টা হলেও সমস্যার সমাধান হবে। ঔষধ হিসেবে ডাইক্লোফেনাক এসআর ১০০এমজি সকালল ও রাতে ৩দিন খোয়ে দেখতে পারেন।আর যদি সমস্যা বেশি হয় তবে এর সাথে পেনিসিলিন ২০ এমজি খেয়ে দেখেন তার পাশা পাশি গ্যাসের ঔষধ চলবে।আর শুনুন ভাই আমি কিন্তু ডাক্তার না এটা হলো প্রাথমিক চিকিৎসা।

2842 views Answered

পিঠব্যথা উপশমের ঘরোয়া কিছু উপায়-

১. নারিকেল তেলের সঙ্গে কর্পূর গুঁড়া মিশিয়ে পাঁচ মিনিট চুলায় জ্বাল দিতে হবে। তেল ঠাণ্ডা করে একটি বোতলে সংরক্ষণ করতে হবে। রাতে ঘুমানোর আগে ওই তেল পিঠে মালিশ করে নিতে হবে।

২. এক বালতিকুসুম গরম পানিতে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস ওয়েল বা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে গোসল করতে হবে। এতে কোমর ব্যথার পাশাপাশি শরীরের যেকোনো ব্যথা কমে আসবে। তাছাড়া শরীরের ক্লান্তি দূর করতেও সাহায্য করবে এই পানি। চাইলে বাথটাবে যেকোনো এসেনশিয়াল অয়েল মিশ্রিত কুসুম গরম পানি নিয়ে কিছুক্ষণ শুয়ে থাকলে শরীরের ক্লান্তি দূর হবে।

৩. টিভি দেখা বা গল্প বই পড়ার সময় পানি ভর্তি একটি হট ওয়াটার ব্যাগ পিঠের পিছনে কুশনের মতো দিয়ে রাখত হবে। পানির গরম ভাপ ব্যথা উপশমে সাহায্য করবে।

৪. গোসলে যাওয়ার এক ঘণ্টা আগে সরিষা তেল দিয়ে পিঠ মালিশ করুন। এর পর কুসুম গরম পানি দিয়ে গোসল করতে হবে।

৫. এক গ্লাস হালকা গরম দুধে এক চিমটি হলুদ এবং খানিকটা মধু মিশিয়ে পান করতে হবে। পিঠ ব্যথা থেকে রেহাই পেতে নিয়মিত এই দুধ পান করতে হবে। তাছাড়া মাথাব্যথা, শরীর ব্যথা এবং ঠাণ্ডার সমস্যা উপশমেও সাহায্য করে হলুদ দুধ।

৬. একটি মোজা নিয়ে তার ভিতরে চাল ভর্তি করতে হবে। এরপর মোজার খোলা প্রান্তটি শক্ত করে বেঁধে মাইক্রোওয়েভে তিন থেকে পাঁচ মিনিট গরম করে মোজাটির উপর শুয়ে থাকতে হবে। এ প্রক্রিয়ায় পিঠ ব্যথায় আরাম পাওয়া যায়।

৭. যে কোনো ভেষজ তেল শরীর মালিশের জন্য বেশ উপকারী। পিঠব্যথা উপশমেও ভেষজ তেলের মালিশ সাহায্য করবে।

৮. চা বানানোর সময় গরম পানিতে কয়েক টুকরা আদা দিন। আদা চা পিঠ ব্যথার তীব্রতা কমাতে সাহায্য করবে।

৯. পিঠে ব্যথা দূর করতে ওজন নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। ওজন বেশি হলে পিঠে ব্যথাসহ নানা রোগ হওয়ার সম্ভবনা থাকে। অতিরিক্ত ওজন হাঁটাচলার সময় পিঠে প্রভাব ফেলে। তাই বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন রাখা জরুরি।

১০. নারীদের ক্ষেত্রে পিঠে ব্যথার অন্যতম কারণ হিল পড়া। উঁচো জুতা পড়ে বেশি সময় হাঁটলে পিঠে মারাত্মক প্রভাব ফেলে। তাই হাই হিল কম পড়াই ভাল।

2842 views Answered

Related Questions

ল্যরি কিং কে?
1 Answers 2515 Views

Next steps