আরবী বর্ণমালার উচ্চারণ সম্পর্কিত প্রশ্ন?
অাসসালামু অালাইকুম!!! অামার মাখরাজে একটা সমস্যা অাছে। সমস্যাটা হলো, অামি দেখেছি যে এই তিনটি (ظ ذ ث) একই রকম নাকি উচ্চারণ হবে। অর্থাৎ জিহবার অাগা সামনের দুই দাঁতের সাথে মিলাইয়া হবে। কিন্তু যখন জাল অার জোয়ার উপর যের বা যবর দেয়া হয় তখন তো দুই শব্দের উচ্চারণ একই হয়ে যাচ্ছে। এটা কিভাবে ঠিক করবো??
2826 views
1 Answers
ওয়া আলাই কুমুসসালাম।
আপনি প্রশ্নে বলেছেন হরফ তিনটির উচ্চারণ একই।
আসলে হরফ তিনটির মাখরাজের জায়গা একই কিন্তু উচ্চারণগত পার্থক্য আছে।
আর যে মাখরাজের কথা বললেন " জিহবার অাগা সামনের দুই দাঁতের সাথে মিলাইয়া হবে" এটিও ঠিক নয়( উপরের বা নিচের দাঁতের কথা উল্লেখ নেই)
এই তিনটি হরফের সঠিক মাখরাজ হল
"জিহবার অাগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া" উচ্চারিত হবে।
ﻅ ﺫ এর উচ্চারণঃ
"য" এবং "যাল" এর সাথে যের বা পেশ হলে দুটি হরফেরই মাখরাজ ঠিক রেখে একই উচ্চারণ করবেন ।
যেমনঃ "য" যের "যি" এবং "যাল" যের "যি"
আবার "য" পেশ "যু" এবং "যাল" পেশ "যু"
কিন্তু যবর দিয়ে পড়লে পোর (মুখ গোল করে)
এবং বারিক (মুখ পাতলা করে) করে পড়তে হবে ।
যেমনঃ "য" যবর "য" এবং "যাল" যবর "যা"
2826 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy