কোন খাবার গুলো খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং স্ট্যামাক ভাল থাকে আমার হজম এর সমস্যা?
2 Answers
হজম শক্তি বৃদ্ধি করে এমন কিছু খাবার দেওয়া হলো—
১.ফল: ফলে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল আছে। যা সু-স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন। স্ট্রবেরি, কমলালেবু, পীচ, তরমুজ, পেয়ারা ও আঙুর হজমে সাহায্য করে। প্রতিদিনের খাদ্য তালিকায় এ ফলগুলো রাখতে পারেন।
২.সবুজ চা: সবুজ চা’র ইজিসিজি হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। প্রতিদিন ২-৩ কাপ সবুজ চা হজম শক্তি বাড়ায় এবং সু-স্বাস্থ্য ধরে রাখে।
৩.সবুজ শাক: হজম শক্তি বৃদ্ধিতে অপর একটি কার্যকরী উপায় হচ্ছে বেশি বেশি সবুজ শাক খাওয়া। এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও ফাইবার আছে।
৪.লেবু: লেব পরিপাক নালি পরিষ্কার করে হজম বৃদ্ধি করে। এটা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লেবুর ভিটামিন সি’তে এন্টিঅক্সিডেন্ট আছে। যা পরিপাকক্রিয়া পরিষ্কার করে।
৫.আদা: হজম শক্তি বৃদ্ধিতে আদা বেশ কার্যকরী। এ কারণে প্রতিদিনের খাদ্য তালিকায় আদা রাখতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy