বৈশাখ (মধ্য এপ্রিল-মধ্য মে)
লালশাক, গিমাকলমি, ডাঁটা, পাতাপেঁয়াজ, পাটশাক, বেগুন,
মরিচ, আদা, হলুদ, ঢেঁড়স বীজ বপন ও
গ্রীষ্মকালীন টম্যাটোর চারা রোপণ। মিষ্টিকুমড়া,
করলা, ধুন্দুল, ঝিঙা, চিচিংগা, চালকুমড়া, শসার মাচা তৈরি, চারা
উৎপাদন, কুমড়া জাতীয় সবজির পোকামাকড় দমন,
সেচ প্রদান। খরিফ-১ সবজির বীজ বপন, চারা
রোপণ। ডাঁটা, পুঁইশাক, লালশাক, বরবটি ফসল সংগ্রহ।
খরিফ-২ সবজির বেড প্রস্তুত ও চারা তৈরি। কাঁচা কাঁঠাল
সবজি হিসেবে ব্যবহার। কচি সজিনা, তরমুজ, বাঙ্গি
সংগ্রহ, আলুর চিপস তৈরি ও রকমারি ব্যবহার। ফল চাষের
স্থান নির্বাচন, উন্নতজাতের ফলের চারা/কলম সংগ্রহ,
পুরানো ফলগাছে সুষম সার প্রয়োগ, ফলন্ত গাছে
সেচ প্রদান।
জ্যৈষ্ঠ (মধ্য মে-মধ্য জুন)
আগে বীজতলায় বপনকৃত খরিফ-২ এর সবজির চারা
রোপণ, সেচ ও সার প্রয়োগ, বিভিন্ন পরিচর্যা,
সজিনা সংগ্রহ এবং গ্রীষ্মকালীন টম্যাটোর চারা
রোপণ ও পরিচর্যা। ঝিঙা, চিচিংগা, ধুন্দুল, পটল,
কাঁকরোল সংগ্রহ, পোকামাকড় দমন। নাবী কুমড়া
জাতীয় ফসলের মাচা তৈরি, সেচ ও সার প্রয়োগ।
ফলের চারা রোপণের গর্ত প্রস্তুত ও বয়স্ক ফল
গাছে সুষম সার প্রয়োগ, ফল সংগ্রহ, বাজারজাতকরণ
ও প্রক্রিয়াজাতকরণ।
আষাঢ় (মধ্য জুন-মধ্য জুলাই)
গ্রীষ্মকালীন বেগুন, টম্যাটো, কাঁচা মরিচের
পরিচর্যা, শিমের বীজ বপন, কুমড়া জাতীয় সবজির
পোকামাকড়, রোগবালাই দমন। আগে লাগানো
বেগুন, টম্যাটো ও ঢেঁড়সের বাগান থেকে ফসল
সংগ্রহ। খরিফ-২ সবজির চারা রোপণ ও পরিচর্যা, সেচ,
সার প্রয়োগ। ফলসহ ওষুধি গাছের চারা/কলম
রোপণ, খুঁটি দিয়ে চারা বেঁধে দেয়া, খাঁচা/বেড়া
দেয়া। ফল গাছে সুষম সার প্রয়োগ।
শ্রাবণ (মধ্য জুলাই-মধ্য আগস্ট)
আগাম রবি সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, লাউ,
টম্যাটো, বেগুন এর বীজতলা তৈরি, বীজ বপন।
খরিফ-২ এর সবজি উঠানো ও পোকামাকড় দমন।
শিমের বীজ বপন, লালশাক ও পালংশাকের বীজ
বপন। রোপণকৃত ফলের চারার পরিচর্যা, উন্নত চারা/
কলম রোপণ, খুঁটি দেয়া, খাঁচি বা বেড়া দেয়া, ফল
সংগ্রহ, বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ/সংরক্ষণ।
ভাদ্র (মধ্য আগস্ট-মধ্য সেপ্টেম্বর)
অধিকাংশ খরিফ-২ সবজির সংগ্রহ, সংরক্ষণ ও খরিফ-১ এর
সবজি বীজ সংরক্ষণ। আগাম রবি সবজি বাঁধাকপি,
ফুলকপি, ওলকপি, সবুজ ফুলকপি, টম্যাটো, বেগুন,
লাউ-এর জমি তৈরি, চারা রোপণ, সার প্রয়োগ। মধ্যম
ও নাবী রবি সবজির বীজতলা তৈরি, বীজ বপন।
নাবী খরিফ-২ সবজি সংগ্রহ, বীজ সংরক্ষণ। আগে
লাগানো ফলের চারার পরিচর্যা। ফলের উন্নত চারা/
কলম লাগানো, খুঁটি দেয়া, বেড়া দিয়ে চারাগাছ
সংরক্ষণ, ফল সংগ্রহের পর গাছের অঙ্গ ছাঁটাই।
আশ্বিন (মধ্য সেপ্টেম্বর - মধ্য অক্টোবর)
আগাম রবি সবজির চারা রোপণ, চারার যত্ন, সেচ, সার
প্রয়োগ, বালাই দমন, নাবী রবি সবজির বীজতলা
তৈরি, বীজ বপন, আগাম টম্যাটো, বাঁধাকপি, ফুলকপি,
সবুজ ফুলকপি, ওলকপির আগাছা দমন ও গোড়া বাঁধা।
শিম, লাউ, বরবটির মাচা তৈরি ও পরিচর্যা। রসুন,
পেঁয়াজের বীজ বপন, আলু লাগানো। ফল গাছের
গোড়ায় মাটি দেয়া, আগাছা পরিষ্কার ও সার প্রয়োগ।
কার্তিক (মধ্য অক্টোবর - মধ্য নভেম্বর)
আলুর কেইল বাঁধা ও আগাম রবি সবজির পরিচর্যা ও
সংগ্রহ। মধ্যম রবি সবজি পরিচর্যা, সার প্রয়োগ, সেচ
প্রদান। নাবী রবি সবজির চারা উৎপাদন, জমি তৈরি/চারা
লাগান। বাঁধাকপি, ফুলকপি, ওলকপির গোড়া বাঁধা/আগাছা
পরিষ্কার করা। মরিচের বীজ বপন/চারা রোপণ। ফল
গাছের পরিচর্যা,সার প্রয়োগ না করে থাকলে সার
ব্যবহার ও মালচিং করে মাটিতে রস সংরক্ষণের
ব্যবস্থা নেয়া।
অগ্রহায়ণ (মধ্য নভেম্বর - মধ্য ডিসেম্বর)
মিষ্টি আলুর লতা রোপণ, পূর্বে রোপণকৃত লতার
পরিচর্যা, পেঁয়াজ, রসুন ও মরিচের চারা রোপণ,
আলুর জমিতে সার প্রয়োগ, সেচ প্রদান। অন্যান্য
রবি ফসল যেমন ফুলকপি, বাঁধাকপি, টম্যাটো, বেগুন,
ওলকপি, শালগম-এর চারার যত্ন, সার প্রয়োগ, সেচ
প্রদান, আগাছা পরিষ্কার, সবজি সংগ্রহ। ফল গাছের মালচিং
এবং পরিমিত সার প্রয়োগ।
পৌষ (মধ্য ডিসেম্বর-মধ্য জানুয়ারি)
আগাম ও মধ্যম রবি সবজির পোকামাকড় ও রোগবালাই
দমন, সবজি সংগ্রহ। নাবী রবি সবজির পরিচর্যা, ফল
গাছের পোকামাকড় ও রোগবালাই দমন এবং অন্যান্য
পরিচর্যা। যারা বাণিজ্যিকভাবে মৌসুমি ফুলের চাষ করতে
চান তাদেরকে এ সময় ফুল গাছের বেশি করে
যত্ন নিতে হবে বিশেষ করে সারের উপরি
প্রয়োগ করতে হবে।
মাঘ (মধ্য জানুয়ারি-মধ্য ফেব্রুয়ারি)
আলু, পেঁয়াজ, রসুন-এর গোড়ায় মাটি তুলে দেয়া,
সেচ, সার প্রয়োগ, টম্যাটোর ডাল ও ফল ছাঁটা,
মধ্যম ও নাবী রবি সবজির সেচ, সার, গোড়া বাঁধা, মাচা
দেয়া এবং আগাম খরিফ-১ সবজির বীজতলা তৈরি বা মাদা
তৈরি বা বীজ বপন। বীজতলায় চারা উৎপাদনে বেশি
সচেতন হতে হবে। কেননা সুস্থ-সবল
রোগমুক্ত চারা রোপণ করতে পারলে
পরবর্তীতে অনায়াসে ভাল ফসল/ফলন আশা করা
যায়। ফল গাছের পোকামাকড়, রোগাবালাই দমন ও
অন্যান্য পরিচর্যা।
ফাল্গুন (মধ্য ফেব্রুয়ারি - মধ্য মার্চ)
নাবী খরিফ-১ সবজির বীজতলা তৈরি, মাদা তৈরি, বীজ
বপন, ঢেঁড়স, ডাঁটা, লালশাক এর বীজ বপন। আগাম
খর