1 Answers
সমাধান লক্ষ করুনঃ-
প্রথমেই 1:5 অনুপাতের কথা বলি।
এখানে 1:5 বলতে প্রথমটি সিমেন্টের পরিমান এবং পরেরটি বালির পরিমান।
অর্থাৎ, কার্যক্ষেত্রে যদি সিমেন্ট 1 বা 1 বস্তা ব্যবহার করা হয় তবে বালি 5 বা 5 বস্তা ব্যবহার করতে হবে।
এখন,
এখানে 100 sft এর সাথে 5 ইঞ্চি বা (5÷12) ft
গুন করলে কাজের পরিমান দাড়ায়=100×(5÷12)=41.67 cft
বা 1.181 m³
আমরা জানি 1 m³ গাঁথুনীর কাজে মসলার প্রয়োজন=0.35
অতএব 1.181 m³ গাঁথুনীর কাজে মসলার প্রয়োজন=0.35×1.181
=0.41335
অনুপাতের যোগফল=1+5=6
অতএব সিমেন্টের প্রয়োজন=(0.41335÷6)×1@30=2.06675 ব্যাগ।
বা, সিমেন্টের প্রয়োজন=2 ব্যাগ(ধরা হয়)।
অতএব,
প্রয়োজনীয় সিমেন্টা=2 ব্যাগ।