2 Answers
(I) তাপউৎপাদী বিক্রিয়াঃ যে রাসায়নিক পরিবর্তনের ফলে তাপশক্তি উৎপন্ন হয় এবং বিক্রিয়া অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পায়, তাকে তাপউৎপাদী বিক্রিয়া বলে । যেমনঃ- কয়লাকে পোড়ালে কার্বন-ডাই-অক্সাইড উৎপন্ন হয় এবং তাপের উদ্ভব ঘটেঃ C + O = CO + তাপ । (ii) তাপহারী বিক্রিয়াঃ যে রাসায়নিক পরিবর্তনের ফলে তাপশক্তির শোষণ এবং বিক্রিয়া অঞ্চলের তাপমাত্রা হ্রাস পায়, তাকে তাপহারী বিক্রিয়া বলে । যেমনঃ- উচ্চ তাপমাত্রায় নাইট্রোজেন ও অক্সিজেন তাপ শোষন করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করেঃ N +O = 2NO – তাপ ।
যদি রাসায়নিক পরিবর্তনের ফলে তাপ শক্তি উৎপন্ন হয় এবং বিক্রিয়া অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পায় তবে বুজতে হবে এটা তাপোৎপাদী বিক্রিয়া ।
আর
যদি রাসায়নিক পরিবর্তনের ফলে তাপ শক্তি শোষিত হয় এবং বিক্রিয়া অঞ্চলের তাপমাত্রা হ্রাস পায় তবে বুজতে হবে এটা তাপহারী বিক্রিয়া ।