1 Answers
মোহরানার কোনো নির্দিষ্ট পরিমান নেই | নিজের সামর্থ্যের বিচারে আপনি ১ টাকা আবার ১ কোটি টাকাও মোহরানা প্রদান করতে পারেন আর সেটা হতে হবে উভয়ের সম্মতিতে। মোহরানা সম্পূর্ণ স্ত্রীর হক স্ত্রী খুশি মনে নিজ ইচ্ছে কাউকে না দিলে স্ত্রীর ওই হকে কেউ হস্তক্ষেপ করতে পারবেনা | স্ত্রী চাইলে নাম মাত্র ১০০৳ দেনমোহরেও বিয়েতে সম্মতি দিতে পারবে তবে এই বিষয়ে তাকে কোন প্রকার চাপ প্রয়োগ বা ছল চাতুরী করা যাবে না। স্বামী একজন মানুষ, তিনি নিজে কাবিন হতে পারে না। তবে মনে রাখবেন দেনমোহর স্বামীর আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ রেখে নির্ধারণ করতে হয়। দেনমোহরের পরিমাণ নির্ধারণ করার ক্ষেত্রে স্ত্রীর পারিবারিক অবস্থান ও স্বামীর আর্থিক সামর্থ্য বিবেচনা করা প্রয়োজন। দেনমোহর এত অধিক হওয়া উচিত নয় যা স্বামীর পক্ষে পরিশোধ করা সম্ভব নয়; আবার এত কম হওয়া উচিত নয় যা স্ত্রীর আর্থিক নিরাপত্তা দিতে পারে না। স্ত্রীকে মোহরানা দিতেই হবে। মোহরানা আদায় করা ফরজ এটা বিয়ে বৈধ হবার শর্তও। মোহরানা না দেয়ার নিয়ত যাদের, তারা কিয়ামতের ময়দানে ব্যাভিচারী বা জিনাকারীদের কাতারে দাঁড়াবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy