আমাকে বলুন আমার এখন ক করা উচিত পড়ালেখা না চাকরি?
আমি বড় এক সমস্যার মধ্যে পড়ে গেছি। তবে আশা করছি আমি বিস্ময় থেকে ভাল পরামর্শ পাব এবং সঠিক সিদ্ধান্তে পৌছাতে পারব।কষ্ট করে আমার প্রশ্নটা পড়ুন। আমার জন্ম হয় ময়মনসিংহে। আমি পড়ালেখায় ভাল ছিলাম। কিন্তু ক্লাস সেভেন পর্যন্ত পড়ার পর আমার পড়া লেখা বন্ধ হয়ে। বন্ধ হয়ে যায় কারণ আমার বাবার অবহেলা ছিল।তিনি জুয়া খেলতেন। আমরা তেমন দরিদ্র ছিলাম না। একসময় তিনি আর এক বিয়ে করেন এবং আলাদা হয়ে যান। ভাতের অভাবে আমি, আমার মা এবং আমার এক বছরের বোন কে সাথে নিয়ে ২০১১ সালে নারায়াণগঞ্জ চলে আসি। আমি ছিলাম আমার বাবা মায়ের বড় সন্তান। ২০১১ সালে আমি এবং আমার মা চাকরি করতে শুরু করি, তখন আমার বয়স ছিল ১৫ বছর। তখন আমি বেতন পেতাম মাসিক ২২০০ টাকা। ২০১৪ সালে আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদালয়ে ভর্তি হই নবম শ্রেণিতে। ২০১৬ সালে আমি সেখান থেকে এস এস সি পাশ করি। ছোট বেলা থেকেই আমার পড়ালেখার প্রতি বেশ আগ্রহ ছিল। এবং এখন আছে। ২০১৭ সালে আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হই। এখন আমি একটা টেক্সটাইল মিলে চাকরি করছি সুপার ভাইজার পদে। আমার বেতন মাসিক ১৩০০০ টাকা। এবং কিছু দিনের মধ্যেই আমার পদোন্নতি হবে এবং বেতন বাড়বে আমার দক্ষতার জন্যে। কিন্তু সমস্যাটা আমার এখানেই। এখানে চাকরি করে আমি পড়ালেখা একেবারেই করতে পারছিনা। আড়াই মাসের মধ্যে মাত্র পাঁচ দিন আমি কলেজে উপস্থিত হতে পেরেছি তাও বস এর হাতে পায়ে ধরে। ডিউটি শেষ করে বাসায় ফিরতে হয় রাত ১০ টায়। ১০ টায় বাসায় ফিরে আর পড়তে ইচ্ছে করেনা। এখন আমি সঠিক সিদ্দান্ত নিতে পারছিনা। আমি পড়া লেখা করতে চাই। কিন্তু এখানে চাকরি করে আমার পড়া লেখা হচ্ছেনা। আবার চাকরি টাও ছাড়তে ইচ্ছে হচ্ছেনা। অন্য কোথাও পার্ট টাইম চাকরি পাব কিন্তু কয়েক মাস লেগে যেতে পারে এবং মানুষের দারে দারে ঘুরতে হবে। চাকরি না করলেও আবার চলতে পারব না। আমার থেকে ২ বছরের ছোট ভাইটা পড়া লেখা বা চাকরি কিছুই করেনা। আমার মা গার্মেনটস এ চাকরি করে। চাকরি ছেড়ে পড়া লেখা করব সেটা মা কে বলতে পারিনা এবং সেটা সম্ভবও না। আপনার প্রত্যেকে আমাকে সঠিক পরামর্শ দিন এখন কি করব।
2794 views
1 Answers
যেহেতু আপনার কাজের অভিজ্ঞতা আছে যেহেতু চাকরী
গেলে আবার কাজ জানার সুবাধে এর চেয়ে ভালো চাকিরও
পেতে পারেন। কিন্তুু চাকুরির আশায় লেখাপড়াটা নষ্ট করা
ঠিক হবেনা। ধরুন কোন এক কারনে অত্র মিল থেকে
আপনার চাকুরিটা চলে গেল, তখন কিন্তুু ঠিকই আপনি খুঁজে
অন্য একটা চাকরি নিবেন বাট এই চাকরির আশায় যদি
আপনার লেখাপড়া বাদ দেন তাহলে জীবনে অনেক বড়
ভুল করবেন। লেখাপড়া জানা থাকলে চাকুরির অভাব
হবেনা জীবনে, মোট কথ জ্ঞান থাকলে জীবনে অনেক টাকা
আয় করতে পারবেন। আর জ্ঞান পাবেন আপনি লেখাপড়া
থেকে। আপনার মতো এমন সমস্যায় পড়েছিলো আমার
এক বন্দু, তখন সে তার মাসিক ৩০০০০/- টাকা বেতনের
চাকরিটা ছেড়ে দিয়ে ভালোভাবে পড়াশুনা করেছিলো।
দেখেছি হকারি করে সে পড়ালেখা করছিলো। অতপর
এক সময় তার ভাগ্য খুলে গিয়ে ছিলো। আর আজ সে একজন
সেনাবাহিনীর অফিসার। হওয়ার পিছনে কিন্তু তার যথেষ্ট
ত্যাগ ছিলো। অতএব লেখাপড়া খুব মুল্যবান সম্পদ যার
ভাগিদার শুধুই আপনি। কারন কারো সার্টিফিকেটে কখনো
অন্য কেউ ভাগ বসাতে পারে না। অতএব আমার মতে আপনার
লেখাপড়া করাটাই উত্তম হবে, যেহেতু লেখাপড়ার প্রতি
আপনার আগ্রহ ছোটবেলা থেকেই।
2794 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy