দুলাভাই নিয়ে সমস্যা.?
আমার দুলা ভাই অন্য কারো সাথে সম্পর্কে করেছে বলে
ধারনা করছে আমার আপু।
কিন্ত দুলাভাই স্বিকার করছে না।
তাদের এক মাত্র ছেলের মাথায় হাত দিয়ে দুলাভাই বলেছে
সে কোন রকম সম্পর্ক করে নাই।?
কিন্ত গ্রামের কিছু লোক বলছে সে সম্পর্ক করছে।
এই অবস্থাতে করণীয় কী.???
কিছু আমল দিলে ভালো হতো সেটা করে
ওদের সংসার টা বাঁচাতাম।
সবার পরামর্শ আশা করছি
3 Answers
আপনি ভালো কোনো ইমাম সাহেব/আলেমের কাছে যান এটার অনেক রকম সমাধান আছে , সমাধান পাবেন...
তবে যেহেতু উনি(দুলাভাই) ছেলের মাথায় হাত রেখে কসম করেছে সেহেতু উনাকে খারাপ ভাবার ও কিছু নেই...তবে যারা বিয়ের পর সংসার অবহেলা করে এরকম অনৈতিক কাজ করে তারা ছেলে মাথা ছুয়ে কসম কেনো আরো অনেক কিছু করতেও দিধা করেনা..
অতএব আপনারা সচেতন থাকুন
আপনি আপনার দুলাভাইকে এভাবে সন্দেহ করবেন না,তাতে সম্পর্ক নষ্ট হতে পারে।আপনারা তাকে বিশ্বাস করুন।কোনো খারাপ আচরণ করবেন না।দেখবেন সব ঠিক হয়ে যাবে।তবে যে বা যারা তাকে সন্দেহ করছে,খুজে দেখুন তাদের সাথে আপনার দুলাভাইয়ের কোনো শত্রুতা আছে কি না!হয়তো এসব কারণেই ওরা সন্ধেহের কথা বলছে।আগের মতই দুলাভাইকে বিশ্বাস করুন।পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন এবং তাকেও পড়ার জন্য বলুন।আশাকরি বুজতে পেরেছেন।
আপনি আপনার আপুকে বলুন সে যেন আপনার দুলাভাইকে আগের চেয়েও আরো বেশি ভালোবাসে।তাতে হবে কি?উনি(দুলাভাই) যদি সত্যি কারো সাথে সম্পর্ক করেও,তাহলেও উনি ফিরে আসবে।এটা ভেবে যে, যে (আপনার আপু) আমাকে এতো ভালো বাসে বিশ্বাস করে তাকে ঠকানো ঠিক হবেনা। আর আপনার আপু উনাকে এভাবে বলতে পারে অনেকের কাছে বাজে কথা শুনি, আমি তোমাকে বিশ্বাস করি তুমি আমাকে ঠকাবেনা,তাই সাবধানে থেকো।
আশা করি উনি ভুল করলেও বুঝতে পারবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy