1 Answers
নাভীর নিচের লোমগুলো ৪০ দিনের চেয়ে বেশি দিন না কাটলে তাহলে আপনি যে সকল কাপড় পড়েছেন তা নাপাক হয়ে যাবে না।
ইসলামে নাভীর নিচের লোম কাটার সর্বোচ্চ সময়সীমা হল ৪০ দিন। কোন ওজর ছাড়া ৪০ দিনের অতিরিক্ত সময়ে লোম না কাটলে ব্যক্তি গোনাহগার হবে।
ফুকাহায়ে কেরামগন বিনা ওজরে চল্লিশ দিন পর কাটাকে মাকরূহে তাহরীমি বা গোনাহের কাজ বলেছে।
এ মর্মে সাহাবী আনাস (রাযি.) বলেন, অর্থাৎ, গোঁফ ছোট রাখা , নখ কাঁটা, বগলের লোম উপড়িয়ে ফেলা এবং নাভীর নিচের লোম চেঁছে ফেলার জন্যে আমাদেরকে সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল যেন, আমরা তা করতে চল্লিশ দিনের অধিক দেরী না করি। (সহীহ মুসলিমঃ ২৫৮)।
1962 views
Answered