মুসলিম মুসলিমের সাহায্য করলে কি উপকার হয়?
মুসলিমের সাহায্যে অন্য মুসলিম এগিয়ে আসলে, আল্লাহ তাকে কি প্রতিদান দিবে?? এইটা কুরআন ও হাদিসের দলিল দিয়ে জানতে চায়।
2 Answers
(১) আবূ বকর ও উছমান (রহঃ) ......... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন মুসলমান হতে দুনিয়ার কোন বিপদ দূরীকরণে সাহায্য করে; কিয়ামতের দিন আল্লাহ্ তার সমস্ত বিপদ দূর করে দেবেন। আর যে ব্যক্তি, কষ্টে পতিত ব্যক্তির থেকে তার পাওনা আদায়ে নরম ব্যবহার করবে, আল্লাহ্ দুনিয়া ও আখিরাতে তার প্রতি আসানী করবেন। আর যে ব্যক্তি কোন মুসলমানের দোষ-ক্রটি গোপন রাখবে, আল্লাহ্ দুনিয়া ও আখিরাতে তার দোষ-ক্রটি গোপন রাখবেন। আর আল্লাহ্ সে বান্দাকে ততক্ষণ সাহায্য করেন। যতক্ষণ সে তার ভাইকে সাহায্য করে।
(২) মুহাম্মদ ইবন কাছীর (রহঃ) .......... হুযায়ফা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক সৎ-কাজই সাদাকা স্বরূপ।
দলিলঃ-
(১) সুনানে আবু দাউদ- ৪৮৬২ সহিহ মুসলিম: ২৬৯৯]
(২) সুনানে আবু দাউদ - ৪৮৬৩
ইসলামে পরোপকার অত্যন্ত
গুরুত্বপূর্ণ। এটা ঈমানের দাবি
এবং আল্লাহ তা‘আলার অত্যন্ত
পসন্দনীয় কাজ। এক হাদীসে
ইরশাদ হয়েছে-
ﺧَﻴْﺮُ ﺍﻟﻨَّﺎﺱِ ﺃَﻧْﻔَﻌُﻬُﻢْ ﻟِﻠﻨَّﺎﺱِ
“যে ব্যক্তি মানুষের বেশি উপকার করে, সেই শ্রেষ্ঠ মানুষ।”
মানুষের উপকার করা যায় বিভিন্নভাবে। অর্থ দিয়ে, শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে এবং বিদ্যা দিয়ে। আল্লাহ তা‘আলাএকেক জনকে একেক রকম যোগ্যতা দিয়েছেন। যার যেই যোগ্যতা আছে, সে যদি তার সেই যোগ্যতাকে সৃষ্টির সেবায় নিয়োজিত করে, তবেই তার সেই যোগ্যতা সার্থক হয়। এর দ্বারা সে দুনিয়া ও আখিরাত উভয় জাহানে সাফল্যময়ী হয়। বস্তুত আল্লাহ তা‘আলা মানুষকে যে-কোনও যোগ্যতা দেনই এজন্যে যে, সে তা মানব-সেবায় নিয়োজিত করে নিজ জীবনকে সফল করে তুলবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy