প্রোফাইল পিকচার ব্যবহার করা কি জায়েজ?
অনেকে একদিন দুদিন পরপরই প্রোফাইল পরিবর্তন করে থাকেন। কোন প্রয়োজন ছাড়া। অনেকে আবার মনে করেন ফেসবুকে এক নামে অনেক আইডি আছে তাই প্রোফাইল পিকচার ব্যবহার করা দরকার। প্রশ্ন হল ফেসবুকে প্রোফাইল পিকচার ব্যাবহারের কোন বৈধ নিয়ম আছে কি শরিয়তে? থাকলে দয়া করে কেও দলিল উল্লেখ পুর্বক উত্তর দিবেন আশা করি।
2 Answers
শালীন পোষাকে এবং শরীয়তের সাথে সাংঘর্ষিক কোন মেটেরিয়াল না থাকলে প্রোফাইল পিকচার গুনাহের কারন হবেনা।
মেয়েদের ক্ষেত্রে এক্সেপশন আছে, তাদের শুধু মুখমণ্ডল দেখানো অবস্থায় ফটো দিলে সমস্যা নেই। বেপর্দা অবস্থায় কিংবা স্বামীর অনিচ্ছায় ফটো দেয়া যাবেনা।
বর্তমানে মেয়েরা পাবলিক প্লেসে শুধু চোখ উন্মুক্ত রাখতে পারবে এরকম একটি ফতোয়া বলবৎ রয়েছে।
নিজের বিচারবুদ্ধি প্রয়োগ করে বেছে নিন আপনি কি করবেন। আপনার ফটো কারো মনে কুমন্ত্রণার সঞ্চার করলে বা কাউকে কুকাজে উৎসাহিত করলে তার পাপের ভাগ আপনাকেও বইতে হবে।
প্রোফাইল পিকচার কোনো জারুরতের অংশ নয় অর্থাৎ জরুরি বিষয় নয়। কাজেই, এখানে প্রাণীর ছবি ব্যবহার নাজায়েজ হবে। তবে প্রাণী ছাড়া অন্য সকল কিছুই বৈধ।
কারণ, কুরআন-সুন্নাহ অনুযায়ী প্রাণীর ছবি তোলা-রাখা-দেখা-দেখানো ও প্রতিকৃতি করা হারাম। তবে, মাজুর-মাজলুমের ক্ষেত্রে মুবাহ বা বৈধ। এছাড়া এর বাহিরে ছবি তোলা হারাম।
হাদীস শরীফঃ-
(১) উম্মুল মুমিনীন হযরত আয়িশা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত। হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, “নিশ্চয় ক্বিয়ামতের দিন ঐ ব্যক্তির কঠিন শাস্তি হবে, যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার সৃষ্টির সাদৃশ্য কোন প্রাণীর ছুরত তৈরী করবে।” (মিশকাত পৃঃ ৩৮৫)
(২) হযরত আবু উসমান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হতে বর্ণিত- তিনি বলেন, লোবাবাহ উনার মাতা হতে আমার নিকট বর্ণনা করেন যে, উনার মাতা হযরত ওসমান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার খেদমতে ছিলেন, আর হযরত উসমান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি প্রাণীর ছবিযুক্ত একটি সিন্দুকের দিকে নামায পড়ছিলেন। অতঃপর হযরত উসমান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার আদেশে ওটা নিঃচিহ্ন করে ফেলা হলো। (মুছান্নাফ ইবনে আবী শায়বা ২য় জিঃ পৃঃ৪৬)
এছাড়াও অনেক হাদীস শরীফ রয়েছে যেখানে বলা হয়েছে ছবি তোলা হারাম। তাই একমাত্র মাজুর-মাজলুমের ক্ষেত্র ছাড়া ছবি তোলা হারাম বা নাজায়িজ। মাজুর-মাজলুমের ক্ষেত্রে হারাম মুবাহ হয়ে যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy