জাতীয় সঞ্চয়পত্র মেয়াদপূর্তির পূর্বেই নগদায়ন করলে কি পরিমান টাকা কাটা যায়?
আমি মূলত এই দুইটি ওয়েবসাইট দেখে জাতীয় সঞ্চয়পত্রের হিসাব-নিকাশ বিস্তারিত বুঝতে চেষ্টা করেছিঃ
এখন, আরও কিছু বিষয় ক্লিয়ার হবার দরকার ছিল।
৩-মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে (মেয়াদ ৩ বছর), ১ লাখে সর্বোচ্চ ১১.০৪% মুনাফা হারে ৩ মাস পরপর ২,৭৬০/= পাওয়া যায়। এখান থেকে ৫% ট্যাক্স কাটলে আসে, ২,৭৬০ - (২,৭৬০ * ০.০৫) = ২,৬২২ টাকা। সেক্ষেত্রে ১ বছর পর মোট পাওয়া যায় ২,৬২২ * ৪ (১২ মাস / ৩) = ১০,৪৪৮ টাকা । এখন, ৪ টি মুনাফা নেবার পরপরই ১ বছর পর যদি সঞ্চয়পত্র ভেঙ্গে ফেলা হয়, তাহলে ওয়েবসাইটগুলোর কথা অনুযায়ী,
"কিন্তু যে সকল ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে বিনিয়োগকৃত টাকা উত্তোলন করা হবে, সে ক্ষেত্রে টেবিল-১ প্রদর্শিত হারে মুনাফা প্রদেয় হবে, এবং অতিরিক্ত অর্থ পরিশোধিত হয়ে থাকলে তা মূল টাকা হতে কর্তন করে সমন্বয়পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করতে হবে।"
টেবিল-১ অনুসারে, ১ম বছরান্তে মুনাফা ১০.০০% হারে মুনাফা ১০,০০০/= । ৫% ট্যাক্স কাটলে হয় ১০,০০০ - (১০,০০০ * ০.০৫) = ৯,৫০০ টাকা। তাহলে, ১ বছর পরপরই সঞ্চয়পত্র ভেঙে ফেলার আগে তিন মাস পরপর মোট চারবারে সর্বমোট অতিরিক্ত নেয়া হয়েছিল ১০,৪৪৮ - ৯,৫০০ = ৯৪৮ টাকা। আমার প্রশ্ন হচ্ছে এই অতিরিক্ত ৯৪৮ টাকা কি মুল ১ লাখ টাকা থেকে কেটে যেটা আসে, ওইটা পাওয়া যাবে? মানে,
১,০০,০০০ - ৯৪৮ = ৯৯,০৫২; [মুল টাকা থেকে অতিরিক্ত উত্তোলিত টাকা বাদ]
অর্থাৎ, ১ বছর পরে ভেঙে ফেললে, সব কাটাকাটির পরে মুনাফা বাদে সর্বমোট ৯৯,০৫২ টাকা পাওয়া যাবে ?
নাকি অন্য কোন হিসাব আছে আবার?