প্রশ্ন একটাই "আমি কেন বেকার"?
প্রথমে সম্যসা নিয়ে আলোচনা করি: আমি কেন বেকার ? আপনাকে প্রশ্ন করা হলে কি উত্তর দিবেন?
এখন আমার সমস্যা গুলো বলি,
আমার কোনো মামা-চাচা নেই, না আছে মোটা অঙ্কের টাকা ........
৫/৭হাজার টাকার বেতন এর চাকুরী পেতে সকাল ৭টা থেকে রাত ১০টা নিজেকে কুরবানি দিতে হবে, যা আমি রাজি নই (আপনি বলবেন ছোট থেকেই তো বড় হবেন ) না ভাই, মার্কেটিং এ বড় হওয়া যায় না ......
বাসা থেকে চার আনাও দিবে না > কিন্তু বড় বড় কথা বলবে .....
ওমুক এ বলে > আপনার পোলা বেকার, ছি ছি ....... কিন্তু একবার ও বলবে না, আমার জামাই কে বলে দেখি ওর জন্য চাকুরীর ব্যবস্তা করতে পারি কিনা ......
মা বলে > মহিল্লার কামাই খায়, মরেও না, আল্লাহর অভিশাপ লাগবে আমার উপর ....... (আত্মহত্যা কেন করবো না > কারন বলতে পারেন)
প্রশ্ন এর উত্তর না, যে বেকার , কাজ পাচ্ছেন না .... উনি বুঝবেন > আমার কষ্ট কত-টুকু
1 Answers
ভাই, মানলাম টাকা আর মামা খালু ছাড়া ভালো চাকরি পাওয়া যায় না। কিন্তু যারা ভাল করে উচ্চ শিক্ষা অর্জন করেছে, তাদের চাহিদাই সমাজে বেশি। এখন শুধু সামান্য লেখাপড়া দিয়ে কিছু করা যায় না, ভাল মানের পড়ালেখা সময়ের দাবি। যোগ্য লোককেই খুঁজছে সমাজ। আচ্ছা, এ প্রসঙ্গ বাদ দিলাম। বর্তমান যুগকে বলা হয় ডিজিটাল যুগ। সমাজে জেনারেল শিক্ষিতের অভাব নেই, কিন্তু বেশির ভাগ বেকার। অন্যদিকে কারিগরি শিক্ষিত লোক খুবই কম, কিন্তু সমাজে এদের চাহিদা বেশি। তাই এদের কেউ বেকার নয়। তাই আমি বলবো, বর্তমান যুগ কম্পিউটারের যুগ। নিজে কম্পিউটারের কাজগুলো শিখে, নিজেই দোকান দিয়ে বসেন। সাথে ফটোকপি মেশিন, প্রিন্টার মেশিন নিয়ে বসেন। তারপর দেখেন চাকরি চেয়ে ভাল ইনকাম করতে পারবেন। বর্তমানে এই কাজগুলোর চাহিদা অনেক বেশি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy