আমার প্রেমিকাকে আমার শিক্ষক ডিস্টার্ব করে । আমরা এখন কি করতে পারি?

আমি একজনকে ভালোবাসি । সেও আমাকে ভালোবাসে । কিন্তু কয়েকদিন যাবৎ আমাদের এক সিনিয়র শিক্ষক তাকে মেসেজ করে । যে মেসেজ গুলো স্বাভাবিকই কোন প্রেমিক তার প্রেমিকাকে করে । আমরা জানতে পারি যে, তার অতীত জীবনে ছাত্রীদের সাথে ঘটে যাওয়া কিছু অপ্রীতিকর ঘটনা রয়েছে । এখন আমি বা সে অথবা আমরা কি করতে পারি ?
3080 views

3 Answers

আপনি আপনার প্রেমিকাকে বলেন শিক্ষককে পুরোপুরিভাবে এড়িয়ে যেতে। শিক্ষকের ভালো হোক বা মন্দ হোক কোনো  প্রকার মেসেজে উত্তর না দিতে।তাহলেই শিক্ষক এরকম কাজে নিরুৎসাহিত হবে।

3080 views Answered
আপনার প্রমিকার উচিত ওই শিক্ষককে এড়িয়ে চলা।
যদি সম্ভব হয় তো সিম চেঞ্জ করে ফেলা।
নয়তো শিক্ষককে সরাসরি বলে দেওয়া উনি যেনো মেসেজ না দেয় বা অন্য কোন কিছু।
এখন সব টাই নির্ভর করছে আপনার প্রমিকার
উপর।
আশা করি বুঝতে পেরেছেন
3080 views Answered

আপনার প্রেমিকাকে বলুন কথাগুলো স্কুলের হেড স্যারের কাছে প্রমাণসহ দেখাতে ,আর অবশ্যই ব্যাপারটা যেভাবে কেউ জানতে না পারে সেই ব্যাপার মাথায় রাখবেন। নিজের অভিভাবকের কাছে বিষয়টা খুলে বলুন।তারা আপনাকে এই বিষয় থেকে বাঁচতে সাহায্য করবে।

3080 views Answered

Related Questions

Next steps