2 Answers
পারমাণবিক এবং হাইড্রোজেন বোমা অর্জনকারী দেশ: ১৯৪৫ সালের ১৬ জুলাই যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকোতে সর্বপ্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। এছাড়া সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত এবং পাকিস্তান বিভিন্ন সময়ে পারমাণবিক সক্ষমতা অর্জন করেছে। এইসব দেশগুলোর বাইরে ইসরাইলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারনা করা হয়। তবে আনুষ্ঠানিক ভাবে ইসরাইল কখনো কা স্বীকার করেনি।
পারমাণবিক বোমা আবিষ্কারের পর থেকে এখন পর্যন্ত আটটি দেশ প্রায় দু’হাজার বার পারমাণবিক পরীক্ষা চালিয়েছে।
যদিও যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাজ্য ১৯৬৩ সালে ভূমিতে পারমাণবিক বোমার পরীক্ষা নিষিদ্ধের ব্যাপারে একটি চুক্তি সই করে।
সর্বশেষ সাবেক সোভিয়েত ইউনিয়ন ১৯৯০ সালে ভূগর্ভে পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। এরপর ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া হওয়ার পর আর কখনও তারা পারমাণবিক বোমার পরীক্ষা চালায়নি।
তবে ১৯৯১ সালে যুক্তরাজ্য, ’৯২-এ যুক্তরাষ্ট্র এবং ’৯৬-এ চীন এবং ফ্রান্স শেষ বারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালায়।
এযাবত স্বঘোষিত 6 টি দেশ হাইড্রজেন বোমার সফল পরীক্ষা চালায় । সুপার পাওয়ার 5 এবং উত্তর কোরিয়া ।
1. যুক্তরাষ্ট্র হাইড্রজেন বোমার প্রথম সফল পরীক্ষা চালায় 1 নভেম্বর 1952 খ্রিস্টাব্দে।
2. রাশিয়া হাইড্রজেন বোমার প্রথম সফল পরীক্ষা চালায় 12 আগস্ট 1953 খ্রিস্টাব্দে।
3. যুক্তরাজ্য হাইড্রজেন বোমার প্রথম সফল পরীক্ষা চালায় 15 মে 1957 খ্রিস্টাব্দে।
4. চীন হাইড্রজেন বোমার প্রথম সফল পরীক্ষা চালায় 17 জুন 1967 খ্রিস্টাব্দে।
5. ফ্রান্স হাইড্রজেন বোমার প্রথম সফল পরীক্ষা চালায় 28 আগস্ট 1968 খ্রিস্টাব্দে।
6. উত্তর কোরিয়া হাইড্রজেন বোমার প্রথম সফল পরীক্ষা চালায় 6 জানুয়ারি 2016 খ্রিস্টাব্দে।
### সবচেয়ে বড় হাইড্রজেন বোমার পরীক্ষা চালায় রাশিয়া 1961 খ্রিস্টাব্দে । এর স্বক্ষমতা ছিল 50,000 কিলোটন যা 1945 সালের হিরোশিমার পারমাণবিক বোমার চেয়ে 3,333 গুন শক্তিশালী ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy