যদি কোন ব্যবহারকারী vpn চালিয়ে ফেসবুক চালায়, তাহলে ফেসবুক কর্তৃপক্ষ কি ব্যবহারকারী আসল আইপি সনাক্ত করতে পারে?

ভাই, আইপি এড্রেস কি মোবাইল কোম্পানি কর্তৃপক্ষ নির্ধারিত করে দেয়? সেটি কি ডিভাইস সাথে সংযুক্ত থাকে নাকি সিমের মধ্যে? যদি মোবাইল নাম্বারটি চেঞ্জ করে  অন্য ডিভাইস টি চালোনো হয় সেক্ষেত্রে কি আইপি এড্রেস পরিবর্তন হয়ে যাবে? যদি এমন হয় ভিন্ন ভিন্ন মোবাইল কোম্পানির পাওয়া সিম টি একি ডিভাইসে চালানো হয় সেক্ষেত্রে কি আইপি এড্রেস কি একি থাকবে নাকি পরিবর্তন হয়ে যাবে? আরেকটি বিষয় জানতে চাই, ধরুন কেউ একজন vpn এর সাহায্য নিয়ে ফেসবুক চালাচ্ছে, সেক্ষেত্রে কি ফেসবুক কর্তৃপক্ষ vpn এর মাধ্যেমে চালিত আইপি এড্রেস সংরক্ষণ করে ব্যবহারকারী চিহ্নিত করে থাকে? নাকি মোবাইল কোম্পানি দেওয়া আসল আইপি এড্রেস এর মাধ্যেমে মূল ব্যবহারকারীকে ফেসবুক কর্তৃপক্ষ চিহ্নিত করে থাকে? বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানালে উপকৃত হবো

4166 views

1 Answers

আইপি এড্রেস মোবাইল অপারেটর কিংবা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডর কর্তৃক নির্ধারণ করে দেয়া হয়।

ইন্টারনেট আইপি এড্রেস নির্দিষ্ট থাকেনা। প্রতি সেশনেই আইপি এড্রেস চেঞ্জ হয়। আপনি এখন ডাটা কানেকশন অফ করে পুনরায় চালু করলেও আইপি চেঞ্জ হয়ে যাবে।

কোন আইপি কোন মোবাইল নাম্বারের সাথে অ্যাসাইন করা হয়েছে তার রেকর্ড অপারেটরের ডাটাবেজে লিপিবদ্ধ থাকে। 

VPN পাবলিক আইপি লুকিয়ে ফেলে, কিন্তু চেঞ্জ করতে পারেনা।

ফেসবুক বা অন্যকোন ওয়েবসাইট পাবলিক আইপি এড্রেস দেখতে পারে, কিন্তু এটি তারা ইউজার শনাক্ত করতে ব্যাবহার করেনা। ইউজার শনাক্ত করতে ওয়েবসাইট ব্রাউজারকে কিছু ডাটা সেন্ড করে (কুকিজ), ব্রাউজার এগুলো সেভ করে রাখে। পরবর্তীতে কখনো উক্ত ওয়েবসাইটে ভিজিট করলে ব্রাউজার কুকি ডাটা ওয়েবসাইটকে প্রদর্শন করে... ব্রাউজার কুকি ডিক্রিপ্ট করে ইউজার চিনে নেয়। উল্লেখ্য যে, একটি নির্দিষ্ট সময় পর এই কুকি ডাটা ডিলিট হয়ে যায়।

VPN দিয়ে চালালে ফেসবুক আসল আইপি এড্রেস দেখতে পাবেনা। সেক্ষেত্রে VPN-এর নির্ধারিত কোনো আইপি "পাবলিক আইপি" হিসেবে উপস্থিত হবে।

4166 views Answered

Related Questions

Next steps