পিঁপড়া তাড়ানোর দোয়া?
আমার বাসায় অনেক পিঁপড়া
পিঁপড়া তাড়ানোর দোয়া
যদি কেও জানেন তাহলে দয়া করে কি বলবেন
2 Answers
পিঁপড়া তাড়ানোর কোনো দোআ নেই। তবে আপনাকে কিছু কৌশল বলে দিতে পারি। ঘরের পিঁপড়া তাড়ানোর কার্যকরী কৌশল। পিঁপড়া আসার রাস্তা বন্ধ ঘর-বাড়ি পিঁপড়া এবং অন্যান্য কীট-পতঙ্গ থেকে মুক্ত রাখতে প্রতিদিন ঘর ঝাড়মোছ করতে হবে। ঘরের সব কোনা ঠিকমতো পরিষ্কার রাখতে হবে। যে রাস্তা দিয়ে পিঁপড়া ঘরে আসে সেই রাস্তা ভালো করে বন্ধ করে দিন। তাহলে পিঁপড়া আর আসবে না। ঘর মোছা পানিতে কীটনাশক লিক্যুইড মিশিয়ে প্রতিদিন দু-বার করে ঘর মুছতে পারেন। খাবারের অবশিষ্ট অবশ্যই ডাস্টবিনে ফেলুন। খাবার টেবিলে খাবার বেশিক্ষণ না রেখে ফিজে তুলে রাখুন। খাওয়ার পর বাসনপত্র সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন। সাদা ভিনেগার সাদা ভিনেগার পিঁপড়া মারার জন্য খুব উপকারী। পানি এবং সাদা ভিনেগার সম পরিমাণে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। তারপর ঘরের বিভিন্ন কোনায় ভালো করে ছড়িয়ে দিন। পিঁপড়া দূর হবে। লেবুর রস ভিনেগারের মতো লেবুর রসও কার্যকর। স্প্রে বতলে ভরে পিঁপড়া আসার রাস্তায় স্প্রে করে দিলে পিঁপড়া আসা বন্ধ হবে। মেন্থল তেল মেন্থল তেল দিয়ে পিঁপড়া তাড়ানো সব চেয়ে সহজ উপায়। প্রথমে আপনার ঘর ভালোভাবে ধুয়ে মুছে পরিস্কার করুন। এবার একটা কাপড়ে কয়েক ফোঁটা মেন্থল তেল নিন। মেঝেটা কাপড় দিয়ে একবার মুছে আনুন। এই মেন্থলের গন্ধ পিঁপড়ার একদমই সহ্য হয় না। তাছাড়া পরিবেশবান্ধব মেন্থলে আপনার ঘরের আলাদা আবহাওয়া দেবে। চকের গুড়া চকের গুঁড়া পানিতে গুলে বাড়ির দেয়াল বা ঘরের বিভিন্ন কোণে ছড়িয়ে দিন। একই কাজ আপনি বেবি পাউডার দিয়েও করতে পারেন। দেখবেন ঘরের আশেপাশ পিঁপড়া আসবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy