কার অবস্থান কোথায়, কার পোশাক কোন রঙের এবং কে কোন জেলার ছেলে?
খুলনা বিভাগের ছয়টি জেলার সেরা ছয়জনকে নিয়ে একটি সাইকেল রেসের আয়োজন করা হলো খুলনা শহরে। একটি মুহূর্তে ছয়জনের অবস্থান নিচে কয়েকটি সূত্রে দেওয়া হলোঃ-
● সাদা পোশাক পরা প্রতিযোগী ঠিক সুমনের পেছনে এবং ঝিনাইদহের প্রতিযোগীর সামনে।
● অনিক, যার পোশাক নীল, ঠিক চুয়াডাঙ্গার প্রতিযোগীর পেছনে।
● যশোরের প্রতিযোগীর পোশাকের রং লাল।
● সবুজ পোশাকের প্রতিযোগী, যে রুবেল নয়, রয়েছে চতুর্থ অবস্থানে।
● আসিফ রয়েছে বাগেরহাটের প্রতিযোগীর ঠিক পেছনে, তবে বাগেরহাটের প্রতিযোগী তৃতীয় অবস্থানে নয়। আবার বাবু রয়েছে মাগুরার প্রতিযোগীর ঠিক সামনে।
● সাব্বিরের অবস্থান দ্বিতীয়।
● হলুদ পোশাকের প্রতিযোগীর সামনে রয়েছে আরো দুই প্রতিযোগী।
● বাকি একজনের পোশাক কালো এবং জেলা নড়াইল।
বলুন তো ওই মুহূর্তে প্রতিযোগীতায় কার অবস্থান কত নম্বর সিরিয়ালে , কার পোশাক কোন রঙের এবং কে কোন জেলার ছেলে?
2925 views
1 Answers
- ১ম- সুমন - লাল পোষাক - যশোর
- ২য় - সাব্বির - সাদা পোষাক - বাগেরহাট
-
৩য় - আসিফ - হলুদ পোষাক - ঝিনাইদহ
-
৪র্থ - বাবু - সবুজ পোষাক - চুয়াডাঙ্গা
-
৫ম - অনিক - নীল পোষাক - মাগুরা
-
৬ষ্ট - রুবেল - কালো পোষাক - নড়াইল
2925 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy